Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাসে ঠাসাঠাসি করেই গুজরাট ছাড়ার হিড়িক ভিন রাজ্যের শ্রমিকদের

দ্য ওয়াল ব্যুরো: কোনওরকমে প্রাণটা নিয়ে পালাতে মরিয়া গুজরাটে আসা বহিরাগত শ্রমিকরা। বাসে উপচে পরা ভিড়, তবুও কেউ পরবর্তী বাসের জন্য অপেক্ষা করতে রাজি নন। ১৪ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছে বিহারের শ্রমিক। সেই খেসারত দিতে হচ্ছে গুজ

বাসে ঠাসাঠাসি করেই গুজরাট ছাড়ার হিড়িক ভিন রাজ্যের শ্রমিকদের

শেষ আপডেট: 6 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: কোনওরকমে প্রাণটা নিয়ে পালাতে মরিয়া গুজরাটে আসা বহিরাগত শ্রমিকরা। বাসে উপচে পরা ভিড়, তবুও কেউ পরবর্তী বাসের জন্য অপেক্ষা করতে রাজি নন। ১৪ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছে বিহারের শ্রমিক। সেই খেসারত দিতে হচ্ছে গুজরাটে বসবাসকারী বহিরাগতদের, যারা গত কয়েক বছর ধরেই গুজরাটের বিভিন্ন জেলায় শ্রমিকের কাজ করছেন। এরা প্রত্যেকেই মধ্যপ্রদেশ,উত্তরপ্রদেশ,বিহার থেকে এসেছেন। নির্যাতিতা শিশু ঠাকুর সম্প্রদায়ের, তাই রাজ্যের ঠাকুর সেনারা ভিন রাজ্যের শ্রমিকদের গুজরাটে টিকতে দিচ্ছে না। পুলিশ, প্রশাসনের তোয়াক্কা না করে চলছে হামলা, অত্যাচার। পুলিশের অভিযোগ, গত কয়েকদিনে প্রায় ৫০০ এফআইআর হয়েছে, ২০০-র বেশি ঠাকুর সেনার কর্মী গ্রেফতার হয়েছে, তাতেও আগুন নিভছে না।গুজরাটের অন্দরে ভিন রাজ্যের বাসিন্দারাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। কোথাও ভাড়া বাড়ির মালিক তাদের চলে যেতে বলছেন, কোথাও আবার ঠাকুর সেনার লোকেরা হুমকি দিয়ে যাচ্ছে। কারখানা থেকে বহিরাগত শ্রমিকদের বরখাস্ত করার ঘটনাও সামনে আসছে। পড়ুন-ধর্ষণের প্রতিশোধ নিতে গুজরাত জুড়ে চলছে ঠাকুর সেনার শ্রমিক খেদাও, পরিস্থিতি উত্তপ্ত প্রতিদিনই আমেদাবাদের চাণক্যপুরি ফ্লাইওভারে ভিড় জমাচ্ছে ভিন রাজ্যের শ্রমিক পরিবার। ৩০-৪০ জনের যাত্রীবাসে উঠে পড়ছেন ৮০-৯০ জন। বাসের ছাদও ভর্তি হয়ে যাচ্ছে। ৩০-৪০ ঘণ্টার পথ এভাবেই দাঁড়িয়ে, কোনওরকমে বসে বা বাসের ছাদে উঠে পার হচ্ছেন। এইভাবেই পেটের টান ভুলে প্রাণ বাঁচাতে রাতারাতি গুজরাট ছাড়ছেন কয়েকশো শ্রমিক। এই পরিস্থিতির জন্য ফেসবুক ও অন্যান্য সোশ্যাল সাইটগুলিকে দায়ি করছে পুলিশ।তাদের দাবি, ফেসবুকে ধর্ষণের প্রতিবাদ এতটাই তীব্র যে, বহিরাগতদের উপর সাধারণ মানুষের ক্ষোভ জন্মাচ্ছে। তাই বিপুল সমর্থন পেয়েই ঠাকুর সেনাদের তাণ্ডব চলছে।অবশ্য, কোনওরকম যাচাই না করে ভিন রাজ্যের শ্রমিকদের কাজে নেওয়ার বিষয়েও প্রশ্নের মুখে পড়ছে প্রশাসন।

```