Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মদ্যপ অবস্থায় শ্রেণিকক্ষে শিক্ষক, সঙ্গে রয়েছে আরও মদ! হাথরসের স্কুলের ভিডিও ভাইরাল

দ্য ওয়াল ব্যুরো: শ্রেণিকক্ষে (classroom) বসে রয়েছে ছাত্রছাত্রীরা। তাদের সামনে চেয়ারে বসে আছেন শিক্ষক মহাশয় (teacher)। কিন্তু তিনি ঠিক প্রকৃতিস্থ অবস্থায় নেই। আকন্ঠ মদ্যপান করে সেই অবস্থাতেই (drunk) তিনি ক্লাসরুমে এসেছেন ছাত্রছাত্রীদের প

মদ্যপ অবস্থায় শ্রেণিকক্ষে শিক্ষক, সঙ্গে রয়েছে আরও মদ! হাথরসের স্কুলের ভিডিও ভাইরাল

শেষ আপডেট: 3 October 2022 08:16

দ্য ওয়াল ব্যুরো: শ্রেণিকক্ষে (classroom) বসে রয়েছে ছাত্রছাত্রীরা। তাদের সামনে চেয়ারে বসে আছেন শিক্ষক মহাশয় (teacher)। কিন্তু তিনি ঠিক প্রকৃতিস্থ অবস্থায় নেই। আকন্ঠ মদ্যপান করে সেই অবস্থাতেই (drunk) তিনি ক্লাসরুমে এসেছেন ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য। সম্প্রতি এমনই এক ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (UP) হাথরসের (Hathras) একটি সরকারি প্রাথমিক স্কুলে (school)। উক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি মদ্যপান করে ক্লাসে আসেন। তা জানার পরেই কেউ একজন ওই শিক্ষকের মত্ত অবস্থায় শ্রেণিকক্ষে বসে থাকার ভিডিও রেকর্ড করে নেন। তাতে দেখা যায়, আকন্ঠ মদ্যপান করে সেই অবস্থাতেই বিনা দ্বিধায় ক্লাসে চলে এসেছেন ওই শিক্ষক। তবে শুধুই যে মদ্যপ অবস্থায় এসেছেন তা নয়, আরও মদ্যপানের ব্যবস্থাও করে রেখেছেন। সঙ্গে নিয়ে এসেছেন আরও মদ।

ভিডিওতে দেখা যাচ্ছে, ভিডিও করা হচ্ছে বুঝতে পেরেই বসার চেয়ারে নিজের পিছনে আরও একটি মদের ক্যান লুকিয়ে ফেলেছেন তিনি। এই বিষয়ে প্রশ্ন করা হলে নিজের হয়ে সাফাই গাইতেও দেখা যায় তাঁকে।

ঘটনার ভিডিও টুইটারে শেয়ার করেছেন দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিয়াল। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন। 'মদ্যপ অবস্থায় ক্লাসের ছাত্র ছাত্রীদের পড়াচ্ছেন শিক্ষক মহাশয়। জানা গেছে, এই ভিডিওটি উত্তরপ্রদেশের হাথরসের। শিক্ষকরা নাকি ছাত্রছাত্রী তৈরির কারিগর। কিন্তু শিক্ষকরা যদি এমন কাজ করেন তাহলে ছাত্রদের ভবিষ্যৎ কী ভাবে ভাল হবে?' উত্তরপ্রদেশ পুলিশ কে ট্যাগ করে এই ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানিয়েছেন তিনি।

‘বাবা’ শিবের নির্দেশেই গাঁজা খেয়ে শিশুবলি! ৬ বছরের শিশুকে নৃশংস খুনের দায়ে ধৃত দুই কিশোর


```