Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ফি দিতে পারেনি, ছোট্ট পড়ুয়াদের সারাদিন চড়া রোদে দাঁড় করিয়ে রাখল যোগীরাজ্যের স্কুল

দ্য ওয়াল ব্যুরো: কেউ প্রথম শ্রেণি, কেউ দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া (students)। কেউ বা হয়তো আর একটু বড়। তাদের অপরাধ, সময় মতো স্কুলের বেতন (school fees) দিতে পারেননি তাদের বাড়ির লোকজন। সেই অপরাধে স্কুলপড়ুয়া একদল শিশুকে চড়া রোদের (scorching sun)

ফি দিতে পারেনি, ছোট্ট পড়ুয়াদের সারাদিন চড়া রোদে দাঁড় করিয়ে রাখল যোগীরাজ্যের স্কুল

শেষ আপডেট: 18 October 2022 13:14

দ্য ওয়াল ব্যুরো: কেউ প্রথম শ্রেণি, কেউ দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া (students)। কেউ বা হয়তো আর একটু বড়। তাদের অপরাধ, সময় মতো স্কুলের বেতন (school fees) দিতে পারেননি তাদের বাড়ির লোকজন। সেই অপরাধে স্কুলপড়ুয়া একদল শিশুকে চড়া রোদের (scorching sun) মধ্যে সারাদিন বাইরে দাঁড় করিয়ে রাখল শিক্ষক শিক্ষিকারা। এমনকী, পরীক্ষাতেও বসতে দেওয়া হল না তাদের।

ঘটনাটি উত্তরপ্রদেশের (Uttarpradesh) উন্নাও জেলার একটি বেসরকারি প্রাথমিক স্কুলের। বাল বিদ্যামন্দির নামে ওই স্কুলের কয়েকজন ছাত্র ছাত্রীর ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে ইন্টারনেটে। ৩০ সেকেন্ডের ছোট ওই ভিডিওতে দেখা যাচ্ছে, গনগনে রোদের মধ্যে বাইরে দাঁড়িয়ে কান্নাকাটি করছে কিছু ছাত্র-ছাত্রী। এক ছাত্রী জানায়, তাদের বাড়ির লোকজন সময়মতো স্কুলের ফি জমা দিয়ে উঠতে পারেনি। সেই কারণেই স্কুলের শিক্ষক শিক্ষিকারা সারাদিন বাইরে রোদের মধ্যে দাঁড় করিয়ে রেখেছেন তাদের।

ওই ছাত্রী কাঁদতে কাঁদতে আরও জানিয়েছে, সে ইতিমধ্যেই তার বাড়িতে স্কুলের টাকা মিটিয়ে দেওয়ার কথা জানিয়েছে। বস্তুত, সেদিনই তার বাবা স্কুলে এসে বকেয়া ফি মিটিয়ে দেবেন বলেছিলেন। কিন্তু তার আগেই স্কুল কর্তৃপক্ষ চূড়ান্ত অমানবিক শাস্তি দিল পড়ুয়াদের।

https://twitter.com/NigarNawab/status/1582096671332528128?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1582096671332528128%7Ctwgr%5Eae30647cb70875ef918e4098e853a160389e1871%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.freepressjournal.in%2Feducation%2Fup-minor-students-unable-to-pay-school-fees-made-to-sit-under-scorching-sun-for-whole-day

নিগার পারভিন নামে এক টুইটার ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করেছেন। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেটি। ভিডিওর ক্যাপশনে নিগার লিখেছেন, 'উন্নাওয়ের একটি বেসরকারি স্কুলে ফি দেওয়া হয়নি বলে বাচ্চাদের সারাদিন বাইরে রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়েছে। পরীক্ষাও দিতে দেওয়া হয়নি। আর কবে আমরা বিনামূল্যে স্কুল এবং হাসপাতালে পরিষেবা পাওয়ার বিষয়ে কথা বলব?'

ভিডিওটি দেখে স্কুল কর্তৃপক্ষকে ধিক্কার জানিয়েছেন নেটিজেনরা। সামান্য কারণে শিশুদের প্রতি এমন অমানবিক আচরণের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তাঁরা। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত স্কুলের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

আজকে ছেলে হয়েছে, দু’দিন আগে তরুণী জেনেছিলেন অন্তঃসত্ত্বা


```