Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ইসলাম ছেড়ে হিন্দুধর্ম গ্রহণ শিয়া নেতার, মৃত্যুর পর দাহ করতে হবে, উইল

দ্য ওয়াল ব্যুরো: নানা সময়ে নানা ইস্যুতে তাঁর মন্তব্য (remarks) কট্টরপন্থী (hardliners) মহলের পছন্দ হয়নি। কিন্তু এবার আক্ষরিক অর্থেই বিরাট ঝড় তোলার মতো পদক্ষেপ করলেন শিয়া (shia muslim leader) মুসলিম নেতা ওয়াসিম রিজভি (rizvi)। উত্তরপ্রদেশ

ইসলাম ছেড়ে হিন্দুধর্ম গ্রহণ শিয়া নেতার, মৃত্যুর পর দাহ করতে হবে, উইল

শেষ আপডেট: 6 December 2021 09:36

দ্য ওয়াল ব্যুরো: নানা সময়ে নানা ইস্যুতে তাঁর মন্তব্য (remarks) কট্টরপন্থী (hardliners) মহলের পছন্দ হয়নি। কিন্তু এবার আক্ষরিক অর্থেই বিরাট ঝড় তোলার মতো পদক্ষেপ করলেন শিয়া (shia muslim leader) মুসলিম নেতা ওয়াসিম রিজভি (rizvi)। উত্তরপ্রদেশের প্রাক্তন শিয়া সেন্ট্রাল বোর্ড চেয়ারম্যান ইসলাম (islam) পরিত্যাগ করে হিন্দু (hinduism) ধর্ম গ্রহণ করলেন। মৃত্যুর পর যেন তাঁকে কবর (burial) দেওয়ার পরিবর্তে হিন্দু রীতি নীতি মেনে দাহ (cremation) করা হয়, সেই ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। গাজিয়াবাদের দসনা মন্দিরের মহন্ত  নরসিমা আনন্দ সরস্বতী তাঁকে হিন্দু ধর্মে দীক্ষিত করেছেন বলে খবর। রিজভি এই মর্মে উইল  করেছেন, তাঁর মুখাগ্নি করবেন ওই হিন্দু সাধুই। একটি সূত্রের খবর, গত মাসেই রিজভি একটি ভিডিও প্রকাশ করেন, যাতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, মৃত্যুর  পর তাঁর দেহ ওই সাধুর হাতে তুলে দিতে হবে। অতীতে যে যে ব্যাপারে তিনি কট্টর ইসলামপন্থীদের রোষানলে পড়েন, সেগুলির অন্যতম হল, গত মে মাসে কোরানের ২৬টি আয়াতকে চ্যালেঞ্জ করে তাঁর নতুন কোরান লিখেছেন বলে ঘোষণা। সব মাদ্রাসা, ভারতের সব ইসলামি প্রতিষ্ঠানে নতুন কোরান ব্যবহারের ক্ষমতা চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আবেদন করেন তিনি। বলেন, কোরানোর এই সংশোধিত সংস্করণই সঠিক, যথাযথ। এটাই সব মাদ্রাসা, মুসলিম শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হোক। ২৬টি আয়াত  সন্ত্রাসবাদ, জেহাদ সমর্থন করে বলে সওয়াল করে তিনি সুপ্রিম কোর্টেও আবেদন করেছিলেন, সেগুলি বাদ দেওয়া হোক। কিন্তু তাঁর পিটিশনটি ‘একেবারে তু্চ্ছ, সারবত্তাহীন’ বলে  জানিয়ে খারিজ করে শীর্ষ আদালত। শুধু তাই নয়, অযোধ্যায় রামমন্দির নির্মাণে অনুমতি দিয়ে সুপ্রিম কোর্ট ঘোষিত রায়ও স্বাগত জানিয়েছিলেন তিনি, যেখানে অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল বোর্ড, আরও নানা সংগঠন ক্ষোভ প্রকাশ করেছিল।  

```