Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

প্রার্থী তালিকা ‘ক্রিমিনাল’, ‘দুর্নীতিগ্রস্ত’তে ছয়লাপ, উত্তরপ্রদেশের ছবি দেখলে চমকে উঠবেন

দ্য ওয়াল ব্যুরো: রাজনীতিতে অপরাধ জগতের দাপট, দুর্নীতির আস্ফালন এসব নতুন নয়। বিশেষত উত্তর ও পশ্চিম ভারতের রাজনীতিতে এসব জলভাত। বাইশের উত্তরপ্রদেশের ভোটের প্রথমদফার যে প্রার্থী তালিকা তা দেখলে কার্যত চমকে উঠতে হবে। ক্রিমিনাল কেস, দুর্নীতির অভ

প্রার্থী তালিকা ‘ক্রিমিনাল’, ‘দুর্নীতিগ্রস্ত’তে ছয়লাপ, উত্তরপ্রদেশের ছবি দেখলে চমকে উঠবেন

শেষ আপডেট: 3 February 2022 07:57

দ্য ওয়াল ব্যুরো: রাজনীতিতে অপরাধ জগতের দাপট, দুর্নীতির আস্ফালন এসব নতুন নয়। বিশেষত উত্তর ও পশ্চিম ভারতের রাজনীতিতে এসব জলভাত। বাইশের উত্তরপ্রদেশের ভোটের প্রথমদফার যে প্রার্থী তালিকা তা দেখলে কার্যত চমকে উঠতে হবে। ক্রিমিনাল কেস, দুর্নীতির অভিযোগ রয়েছে এমন প্রার্থীতে কার্যত ভরে গিয়েছে তালিকা। সবকটি দলের ক্ষেত্রেই তা প্রযোজ্য। তবে শীর্ষে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। উত্তরপ্রদেশে এবার সাত দফায় ভোটগ্রহণ হবে। ১১টি জেলার ৫৮টি আসনে ১০ ফেব্রুয়ারি ভোট হবে। এই ভোটের জন্য দল, নির্দল মিলিয়ে মোট ৬২৯ জন মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে ১৫৬ জনের বিরুদ্ধে ক্রিমিনাল কেস রয়েছে। কারও কারও নামে একাধিক মামলা রয়েছে বলে তাঁরা হলফনামায় জানিয়েছেন। মধ্যে আবার ১২১ জনের বিরুদ্ধে অভিযোগ গুরুতর। এমন ১২ জন বিভিন্ন দল থেকে প্রার্থী হয়েছেন যাঁদের বিরুদ্ধে অভিযোগ, মহিলাঘটিত অপরাধে তাঁদের নাম যুক্ত। বুলন্দশহরের রাষ্ট্রীয় লোকদল প্রার্থী মহম্মদ ইউনুসের বিরুদ্ধে অন্তত হাফডজন অভিযোগ রয়েছে মহিলাদের বিরুদ্ধে অপরাধের। শুধু কি অপরাধে অভিযুক্ত? ৩৮ জন প্রার্থী হলফনামায় জানিয়েছেন, তাঁরা কেবল সইটুকু করতে পারেন। আর কিচ্ছু না। এমন প্রার্থীদের আবার কেউ কেউ হলফনামায় জানিয়েছেন, তাদের কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে। ধোলানা, লোনি, মেরঠের মতো বিধানসভা কেন্দ্রে দেখা যাচ্ছে সমস্ত দলের সমস্ত প্রার্থীর বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ ক্রিমিনাল কেস রয়েছে। দুর্নীতির অভিযোগ থাকা প্রার্থীর সংখ্যা ২৮০ জন।

```