Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর সচিবালয়ের সদস্য পরিচয়ে লক্ষ টাকার প্রতারণা! পুলিশের জালে ভুয়ো আইএএস

দ্য ওয়াল ব্যুরো: নিজেকে আইএএস আধিকারিক (IAS officer) বলে পরিচয় দিয়ে দিনের পর দিন মানুষকে প্রতারণার অভিযোগে বৃহস্পতিবার এক ব্যক্তিকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ (UP Police)। চাকরি এবং টেন্ডার পাশ করিয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অ

মুখ্যমন্ত্রীর সচিবালয়ের সদস্য পরিচয়ে লক্ষ টাকার প্রতারণা! পুলিশের জালে ভুয়ো আইএএস

শেষ আপডেট: 3 March 2023 06:34

দ্য ওয়াল ব্যুরো: নিজেকে আইএএস আধিকারিক (IAS officer) বলে পরিচয় দিয়ে দিনের পর দিন মানুষকে প্রতারণার অভিযোগে বৃহস্পতিবার এক ব্যক্তিকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ (UP Police)। চাকরি এবং টেন্ডার পাশ করিয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্ত লক্ষ লক্ষ টাকার জালিয়াতি করেছে বলে অভিযোগ।

অভিযুক্তের নাম পঙ্কজ রাই ওরফে পঙ্কজ গুপ্তা। সম্প্রতি নেহা বলীয়ান নামে এক মহিলা তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানান, অভিযুক্ত ব্যক্তি নিজেকে মুখ্যমন্ত্রীর সচিবালয়ের সদস্য বলে দাবি করেছে। তাঁকে একটি সরকারি টেন্ডার পাশ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১৪ লক্ষ টাকা আদায় করছে পঙ্কজ।

অভিযুক্তকে তিনি নগদে ৬ লক্ষ এবং দুটি চেকে আরও ৮ লক্ষ টাকা দিয়ে আসেন। কিন্তু তারপরেও তাঁর টেন্ডার পাশ হয়নি। এরপরেই পুলিশের দ্বারস্থ হন নেহা।

এরপরেই আগ্রা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে একাধিক জাল পরিচয়পত্র পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। সেই সব পরিচয়পত্রে পিডব্লিইউডির সেক্রেটারি হিসেবে পরিচয় রয়েছে তার।

পুলিশ জানিয়েছে, এর আগে সাহারানপুরের এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায় করেছিল পঙ্কজ। ওই তরুণীকে ধর্ষণও করেছিল সে। সেই ঘটনায় জেলও হয়েছিল অভিযুক্তের। কিন্তু ছাড়া পাওয়ার পর আইএএস আধিকারিক পরিচয় দিয়ে ফের প্রতারণা শুরু করে অভিযুক্ত। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা অনুযায়ী মামলা রুজু করেছে পুলিশ।

৪০ লক্ষ টাকা ঘুষ নিচ্ছিলেন, হাতেনাতে ধরা পড়লেন বিজেপি বিধায়কের আমলা ছেলে


```