Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উত্তরপ্রদেশেও এনআরসি! অবিলম্বে বাংলাদেশীদের চিহ্নিত করতে নির্দেশ পুলিশকে

দ্য ওয়াল ব্যুরো : অবিলম্বে রাজ্যে বাংলাদেশী ও অন্যান্য বিদেশিদের চিহ্নিত করতে হবে। তারপর তাদের তাড়িয়ে দিতে হবে দেশ থেকে। উত্তরপ্রদেশ পুলিশের ডিজি এমনই নির্দেশ পাঠিয়েছেন বিভিন্ন জেলার পুলিশকর্তাদের উদ্দেশে। সেই সঙ্গে বলা হয়েছে, রাজ্যের নিরাপ

উত্তরপ্রদেশেও এনআরসি! অবিলম্বে বাংলাদেশীদের চিহ্নিত করতে নির্দেশ পুলিশকে

শেষ আপডেট: 1 October 2019 09:49

দ্য ওয়াল ব্যুরো : অবিলম্বে রাজ্যে বাংলাদেশী ও অন্যান্য বিদেশিদের চিহ্নিত করতে হবে। তারপর তাদের তাড়িয়ে দিতে হবে দেশ থেকে। উত্তরপ্রদেশ পুলিশের ডিজি এমনই নির্দেশ পাঠিয়েছেন বিভিন্ন জেলার পুলিশকর্তাদের উদ্দেশে। সেই সঙ্গে বলা হয়েছে, রাজ্যের নিরাপত্তার স্বার্থে বিদেশিদের তাড়াতেই হবে। উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে বিদেশিদের চিহ্নিত করে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হবে। পুরো প্রক্রিয়াটা তদারক করবেন উচ্চপদস্থ অফিসাররা। পর্যবেক্ষকদের ধারণা, এইভাবে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজ্যেও কার্যত শুরু হয়ে গেল এনআরসি। এর আগে অসমে জাতীয় নাগরিকপঞ্জি তৈরি হয়েছে। ১৯ লক্ষ মানুষ নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে না পেরে নাগরিকপঞ্জি থেকে বাদ পড়েছেন। উত্তরপ্রদেশ পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, বিভিন্ন বস্তি এলাকা, বড় স্টেশন ও দূরপাল্লার বাস গুমটির কাছে তল্লাশি চালাতে হবে। সন্দেহজনক কাউকে দেখলে তাকে প্রয়োজনীয় নথিপত্র দেখাতে বলতে হবে। পুলিশকে বলা হয়েছে, সরকারি কর্মচারীরা কেউ বিদেশিদের জাল নথিপত্র তৈরি করে দিচ্ছে কিনা সেদিকে নজর রাখুন। যাদের বাংলাদেশ ও অন্যান্য বিদেশি রাষ্ট্রের নাগরিক হিসাবে চিহ্নিত করা হবে, তাদের আঙুলের ছাপ নেওয়া হবে। পুলিশ ইতিমধ্যে অনেক নির্মাণকারী সংস্থাকে বলেছে, প্রত্যেক শ্রমিকের পরিচয়পত্র পরীক্ষা করুন। গত মাসেই যোগী আদিত্যনাথ অসমে জাতীয় নাগরিকপঞ্জির প্রশংসা করেছিলেন। সেই সঙ্গে বলেছিলেন, যদি প্রয়োজন হয়, উত্তরপ্রদেশেও এনআরসি করবেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের নিরাপত্তার জন্য সব জায়গায় অসমের মতো এনআরসি হওয়া প্রয়োজন। অসমে বলা হয়েছিল, ১৯৭১ সালের ২৪ মার্চের আগে যারা অসমে থাকতেন, তাঁদের ভারতের নাগরিক হিসাবে গণ্য করা হবে। উত্তরপ্রদেশের ক্ষেত্রে তেমন নির্দিষ্ট কোনও দিন ঘোষণা করা হয়নি।

```