Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পরকীয়ায় জড়িত স্ত্রী? সন্দেহের বশে চার সন্তানকে কাঁচি দিয়ে কোপাল বাবা

দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীয়ের অন্য প্রেমিক আছে। ছেলেমেয়েগুলোও তাঁর নয়। পুলিশি জেরায় এমনই স্বীকারোক্তি রোহতাশের। সন্দেহের বশে নিজের চার ছেলেমেয়েকে কাঁচি দিয়ে এলোপাথাড়ি কুপিয়েছে সে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুই ছেলের। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ

পরকীয়ায় জড়িত স্ত্রী? সন্দেহের বশে চার সন্তানকে কাঁচি দিয়ে কোপাল বাবা

শেষ আপডেট: 14 June 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীয়ের অন্য প্রেমিক আছে। ছেলেমেয়েগুলোও তাঁর নয়। পুলিশি জেরায় এমনই স্বীকারোক্তি রোহতাশের। সন্দেহের বশে নিজের চার ছেলেমেয়েকে কাঁচি দিয়ে এলোপাথাড়ি কুপিয়েছে সে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুই ছেলের। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দুই মেয়ে। উত্তরপ্রদেশের মোরাদাবাদে এই ঘটনা ঘটেছে গত ৯ জুন। পুলিশ জানিয়েছে, প্রথমে স্বামীর ভয় ও হুমকির কারণে মুখ বন্ধ রাখলেও পরে সব কিছু স্বীকার করেছেন রোহতাশের স্ত্রী। তাঁর উপরেও হামলা চালিয়েছিল রোহতাশ। শুক্রবার তাকে পাকড়াও করে পুলিশ। নির্মলপুর গ্রামের বাসিন্দা রোহতাশ দর্জির কাজ করে। এলাকায় তার নিজের দোকান রয়েছে। জেরায় সে জানিয়েছে, নিজের স্ত্রীকে একেবারেই বিশ্বাস করে না সে। কারণ তার স্ত্রীয়ের নাকি অন্য প্রেমিক রয়েছে। যার সঙ্গে নিয়মিত সম্পর্ক রাখে তার স্ত্রী। এই নিয়ে দু'জনের বচসাও হয়েছে বহুবার। রোহতাশের দাবি, এই চার ছেলেমেয়েও নাকি তার নয়, সেই প্রেমিকের। দীর্ঘদিনের এই রাগ থেকেই স্ত্রী ও ছেলেমেয়েকে খুনের পরিকল্পনা করেছিল সে। পুলিশ সুপার উদয় শঙ্কর জানিয়েছেন, রোহতাশের দুই ছেলে রবি ও আকাশ, এবং দুই মেয়ে সালোনি ও শিবানি। ৯ জুন গভীর রাতে বাড়ির সকলে ঘুমিয়ে পড়লে রোহতাশ চুপি চুপি ছেলেমেয়েদের ঘরে ঢোকে। প্রথমে দুই ছেলেকে কাঁচি দিয়ে কোপাতে শুরু করে। তার পর কাঁচির কোপ বসায় দুই মেয়ের শরীরে। এর পর আক্রমণ করে তার স্ত্রীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রবি ও আকাশের। রোহতাশের স্ত্রীয়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাঁদের উদ্ধার করে। সালোনি ও শিবানির অবস্থা আশঙ্কাজনক। রোহতাশের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত চলছে। তাকে আদালতে তোলা হবে।

```