Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

‘পয়সা নেই, কিছুতেই বাসে উঠবো না, পুলিশের গাড়িতে চেপেই বাড়ি যাবো’ ১০০ ডায়াল করে কান্নাকাটি যুবকের

দ্য ওয়াল ব্যুরো: কী কাণ্ড! এমন বিড়ম্বনাতেও যে পড়তে হবে সেটা বোধহয় স্বপ্নেও ভাবেননি পুলিশ কর্তারা। কন্ট্রোল রুমে ফোন করে তখন রীতিমতো কান্নাকাটি জুড়েছেন এক যুবক। পুলিশের গাড়ি তাঁর চাইই চাই। তা না হলে নাকি বাড়ি যাওয়াই হবে না তাঁর। আচমকা

‘পয়সা নেই, কিছুতেই বাসে উঠবো না, পুলিশের গাড়িতে চেপেই বাড়ি যাবো’ ১০০ ডায়াল করে কান্নাকাটি যুবকের

শেষ আপডেট: 17 March 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: কী কাণ্ড! এমন বিড়ম্বনাতেও যে পড়তে হবে সেটা বোধহয় স্বপ্নেও ভাবেননি পুলিশ কর্তারা। কন্ট্রোল রুমে ফোন করে তখন রীতিমতো কান্নাকাটি জুড়েছেন এক যুবক। পুলিশের গাড়ি তাঁর চাইই চাই। তা না হলে নাকি বাড়ি যাওয়াই হবে না তাঁর। আচমকা বিপদে পড়া নাগরিকদের দরজায় চটজলজি পৌঁছে যাওয়ার জন্যই এই জরুরি বা বিপদকালীন নম্বর ‘১০০।’ তবে এই নম্বরে ফোন করে মানুষ যে শুধু সাহায্য চায় তাই নয়, আগেও নানা রকম বুজরুকি সহ্য করতে হয়েছে পুলিশ কর্মীদের। কখনও সখনও আবার ভুয়ো ফোনে হুমকিও উড়ে এসেছে অন্য প্রান্ত থেকে। সে সব না হয় হলো, কিন্তু তাই বলে পুলিশের গাড়িতে বাড়ি যাবো বলে বাচ্চাদের মতো কান্না জুড়বেন এক যুবক! তাও আবার সাত সকালে ব্যস্ত সময়, কিছুক্ষণের জন্য হলেও হুড়োহুড়ি পড়ে গিয়েছিল পুলিশ কন্ট্রোল রুমে। ‘‘আমি বাড়ি যাবো, সাহায্য চাই’’ ১০০ ডায়াল করে যুবকের প্রথম কথা ছিল ঠিক এমনই। খানিক অবাক, খানিক হতভম্ব হয়ে পুলিশ কর্মী যখন বিষয়টা বোঝার চেষ্টা করছেন, তখনই ফের সরব যুবক, বললেন ‘‘আমার কাছে পয়সা নেই। বাস ভাড়া দিতে পারবো না। পুলিশের গাড়িতে চাপিয়ে আমাকে গুন্নুরে পৌঁছে দেবেন?’’ https://twitter.com/saurabhtop/status/1106768422908674049 উত্তরপ্রদেশের সম্বল জেলার গ্রাম গুন্নুর। সেখানেই যেতে চাইছেন যুবক।  ঠিক কোথায় দাঁড়িয়ে তিনি ১০০ ডায়াল করেছিলেন সেটা জানা যায়নি, তবে এমন আবদার শুনে প্রথমে চমকে গেলেও, পুলিশ কর্মী বেশ নরম হয়েই যুবককে বোঝাবার চেষ্টা করেন যে কন্ট্রোল রুমের এই নম্বর বিশেষ জরুরি অবস্থার জন্য। এটা কোনও বাস সার্ভিস নয়, যে কাওকে বাড়ি পৌঁছে দেওয়া হবে। তাতেও অবশ্য দমেননি যুবক। ফের তাঁর সাফ জবাব, ‘‘সাহায্যই তো চেয়েছি। এই পরিষেবা তো সরকারই দিয়েছে। তাহলে কেন নয়? আমি পুলিশের গাড়ি চেপেই বাড়ি যাবো।’’ https://twitter.com/tushrchauhan/status/1106785671421804545 পুলিশ ও যুবকের এই কথোপকথনের দু’টি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতেই হাসির ফোয়ারা ছুটেছে নেট দুনিয়ায়। অনেকেই পরবর্তী ভিডিও দেখার আর্জি জানিয়েছেন। কেউ আবার প্রশ্ন তুলেছেন, ‘‘তারপর কী হলো?’’ ভিডিওতে অবশ্য পুলিশের গাড়িতেই দেখা গেছে যুবককে। বহাল তবিয়তে আরাম করে সিটে বসে হাসি মুখে বাড়ি যাচ্ছেন তিনি। যুবকের কাতর আবেদন শুনে তাঁকে শেষমেশ বাড়ি পৌঁছে দেওয়ারই সিদ্ধান্ত নেয় উত্তরপ্রদেশ পুলিশ।

```