Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোট খরচ ৪২০০ কোটি, এবারের কুম্ভমেলাই সবচেয়ে দামি

দ্য ওয়াল ব্যুরো : এবার প্রয়াগরাজে কুম্ভ মেলার জন্য ৪২০০ কোটি টাকা বরাদ্দ করেছে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার। ২০১৩ সালে মহাকুম্ভের তুলনায় এই বাজেট প্রায় তিন গুণ। রাজ্যের অর্থমন্ত্রী রাজেশ আগরওয়াল জানিয়েছেন, এর আগে মহাকুম্ভের জন্য বরাদ

মোট খরচ ৪২০০ কোটি, এবারের কুম্ভমেলাই সবচেয়ে দামি

শেষ আপডেট: 16 January 2019 10:48

দ্য ওয়াল ব্যুরো : এবার প্রয়াগরাজে কুম্ভ মেলার জন্য ৪২০০ কোটি টাকা বরাদ্দ করেছে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার। ২০১৩ সালে মহাকুম্ভের তুলনায় এই বাজেট প্রায় তিন গুণ। রাজ্যের অর্থমন্ত্রী রাজেশ আগরওয়াল জানিয়েছেন, এর আগে মহাকুম্ভের জন্য বরাদ্দ হয়েছিল ১৩০০ কোটি টাকা। এবার রাজ্য সরকার ৪২০০ কোটি টাকা বরাদ্দ করেছে। তার সঙ্গে সরকারের অন্যান্য দফতরও কিছু কিছু বরাদ্দ করেছে। অর্থাৎ ৪২০০ কোটি টাকার ওপরেও বাড়তি খরচ করছে রাজ্য সরকার। এবার কুম্ভ মেলা প্রাঙ্গণের আয়তনও আগের বারের তুলনায় দ্বিগুণ। অন্যবার মেলা প্রাঙ্গণের আয়তন হয় ১৬০০ হেক্টর। এবার মেলার আয়তন ৩২০০ হেক্টর। কুম্ভ মেলা বিশ্বের সবচেয়ে বড় জনসমাবেশ। প্রতি ছ’বছর অন্তর যে মেলা হয় তাকে আগে বলত অর্ধ কুম্ভ। ১২ বছর অন্তর যে মেলা হয় তাকে বলত কুম্ভ। কিন্তু যোগী আদিত্যনাথের আমলে অর্ধ কুম্ভকে কুম্ভ ও পূর্ণ কুম্ভকে মহা কুম্ভ বলা শুরু হয়েছে। মেলা চলবে ৪৮ দিন। আসবেন কোটি কোটি পুণ্যার্থী। তাঁরা গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমে স্নান করবেন। কুম্ভে স্নান করার পবিত্র দিন আছে তিনটি। মকর সংক্রান্তি (১৫ জানুয়ারি), পৌষ সংক্রান্তি (২১ জানুয়ারি), মৌনী অমাবস্যা (৪ ফেব্রুয়ারি), বসন্ত পঞ্চমী (১০ ফেব্রুয়ারি), মাঘী পূর্ণিমা (১৯ ফেব্রুয়ারি) এবং মহাশিবরাত্রি (৪ মার্চ)। কুম্ভ মেলাকে আন্তর্জাতিক স্বীকৃতি পাইয়ে দেওয়ার জন্য যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁর কথায়, গত মঙ্গলবার ২ কোটি মানুষ মেলায় পুণ্যস্নান করেছেন। প্রধানমন্ত্রীর উদ্যোগেই এই মেলা বিশ্ব জুড়ে স্বীকৃতি লাভ করেছে। সেজন্য এবার যেভাবে মেলা হচ্ছে, আর কখনও সেভাবে হয়নি। মেলায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ১৩ টি আখড়া, আখড়া পরিষদ, তীর্থযাত্রী, প্রয়াগরাজ মেলা প্রশাসন ও পুলিশকে আমি ধন্যবাদ জানাতে চাই। তাদের জন্যই মেলা সফল হয়েছে। এবার কুম্ভে অভুতপূর্ব নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রাজ্য পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিএসএফ, র‍্যাফ, সিআইএসএফ, এসএসবি, এনডিআরএফ, সিভিল পুলিশ, পিএসি ও হোম গার্ড। এছাড়া রয়েছে ৩ হাজার ট্রাফিক পুলিশ। কুম্ভ মেলার ডিআইজি কে পি সিং বলেন, মহিলা তীর্থযাত্রীদের সুবিধার জন্য এই প্রথমবার কুম্ভে তিনটি মহিলা ইউনিট মোতায়েন করা হয়েছে। এছাড়া সর্বক্ষণের জন্য প্রস্তুত রয়েছে একটি ফরেন হেল্প ডেস্ক। বিদেশী পর্যটকদের জন্য কিছুদিনের মধ্যেই আসছে বিদেশ মন্ত্রকের একটি প্রতিনিধি দল।

```