Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

নাটকের মাঝে মঞ্চেই মৃত্যু 'হনুমান'-এর, অভিনয় ভেবে তখনও হাততালি দর্শকদের

দ্য ওয়াল ব্যুরো: মঞ্চ দাপিয়ে অভিনয় (acting) করেছিলেন তিনি। বিশাল লেজ-সহযোগে নেচে কুঁদে, লম্ফঝম্প করে মাতিয়ে রাখছিলেন দর্শকদের। তাই তো তিনি স্টেজের (stage) উপরেই লুটিয়ে পড়ার পরেও হাততালি থামেনি দর্শকদের। আসলে কেউই বুঝতে পারেননি, অভিনয় করতে

নাটকের মাঝে মঞ্চেই মৃত্যু 'হনুমান'-এর, অভিনয় ভেবে তখনও হাততালি দর্শকদের

শেষ আপডেট: 5 September 2022 02:45

দ্য ওয়াল ব্যুরো: মঞ্চ দাপিয়ে অভিনয় (acting) করেছিলেন তিনি। বিশাল লেজ-সহযোগে নেচে কুঁদে, লম্ফঝম্প করে মাতিয়ে রাখছিলেন দর্শকদের। তাই তো তিনি স্টেজের (stage) উপরেই লুটিয়ে পড়ার পরেও হাততালি থামেনি দর্শকদের। আসলে কেউই বুঝতে পারেননি, অভিনয় করতে করতেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন (died) 'হনুমান(Hanuman)।'

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (UP) ময়েনপুরে। মৃতের নাম রবি শর্মা। জানা গেছে, গত শনিবার গণেশ পুজো উপলক্ষে নাটকের আয়োজন করা হয়েছিল ময়েনপুরে। সেই নাটকেই হনুমানের ভূমিকায় অভিনয় করছিলেন রবি। স্টেজ জুড়ে ঘুরে, নেচে অভিনয় করছিলেন তিনি। তা বেশ উপভোগ করছিলেন মঞ্চের আশে পাশে বসে থাকা দর্শকরা। হাততালিও দিচ্ছিলেন তাঁরা। কিন্তু আচমকাই স্টেজে লুটিয়ে পড়েন রবি। প্রাথমিকভাবে কেউই কিছু বুঝতে পারেননি। তাঁরা ভেবেছিলেন, এটাও বুঝি অভিনয়েরই অংশ।

কিন্তু সেটা যে নয়, তা বোঝা গেল একটু পরেই। বেশ কিছুক্ষণ রবিকে উঠতে না দেখে সন্দেহ হয় কয়েকজনের। পড়ে থাকা রবির কাছে আসতেই বোঝা যায় আসল ঘটনা। সাজপোশাক খুলে তাঁকে ময়েনপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা মাত্র ৩৫ বছর বয়সি রবিকে মৃত বলে ঘোষণা করেন।

রবির শেষ অভিনয়ের দৃশ্য ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। জানা গেছে, জানা গেছে, তিনি স্থানীয় ভজন মণ্ডলীর সদস্য ছিলেন। বিভিন্ন জায়গায় নাটকে অভিনয় করার জন্য ডাক পড়ত তাঁর। হনুমানের চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের খুবই পছন্দের ছিল। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায়।

https://twitter.com/gayatrigkhurana/status/1566324485380513793?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1566324485380513793%7Ctwgr%5Ea4c9fdc118fca5dfdaa68f6b84b14837cd26d7df%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Fup-artist-died-while-playing-role-in-a-drama-at-ganesh-pandal%2F


```