Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

ছাত্রীকে অপহরণ করে, ধর্ম বদল করিয়ে বিয়ের চেষ্টা, মীরাটে ধৃত গৃহশিক্ষক, 'লাভ জেহাদ' আইনে মামলা রুজু

দ্য ওয়াল ব্যুরো: ১৮ বছরের ছাত্রীকে অপহরণ করে জোর করে ধর্মান্তকরণের চেষ্টার অভিযোগ উঠল ২৫ বছরের এক যুবকের বিরুদ্ধে। মীরাটের এই ঘটনায় বুধবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আমন নামের ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের কর

ছাত্রীকে অপহরণ করে, ধর্ম বদল করিয়ে বিয়ের চেষ্টা, মীরাটে ধৃত গৃহশিক্ষক, 'লাভ জেহাদ' আইনে মামলা রুজু

শেষ আপডেট: 5 February 2021 05:24

দ্য ওয়াল ব্যুরো: ১৮ বছরের ছাত্রীকে অপহরণ করে জোর করে ধর্মান্তকরণের চেষ্টার অভিযোগ উঠল ২৫ বছরের এক যুবকের বিরুদ্ধে। মীরাটের এই ঘটনায় বুধবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আমন নামের ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কিশোরীর পরিবার। কিশোরীর জবানবন্দিও শুনেছেন ম্যাজিস্ট্রেট। সূত্রের খবর, আমন এবং ওই ছাত্রীর মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। তা থেকেই গড়ায় প্রেমে। এর পরেই মেয়েটির ধর্ম বদলে তাকে বিয়ে করার কথা বলে যুবক। সে রাজি না হলে তাকে অপহরণ করে বলে অভিযোগ। এক পুলিশ অফিসারের কথায়, "মেয়েটি বিয়েতে রাজি না হলে তার ভাইকে খুন করবে বলে ভয় দেখায় আমন নামের ওই যুবক। তার পরেই চাপের মুখে পড়ে ছেলেটির সঙ্গে দিল্লি চলে যায় ওই ছাত্রী।" এর পরেই মেয়েটির পরিবার আমনের বিরুদ্ধে থানায় এফআইআর করে। পুলিশ অফিসারের কথায়, "অভিযোগ পেয়ে আমরা অপহরণের মামলা রুজু করি। তার পরেই দিল্লি থেকে গ্রেফতার করা হয় আমনকে। জানা যায়, দিল্লির একটি মসজিদে গিয়ে মেয়েটির ধর্মান্তকরণের পরিকল্পনা করেছিল আমন। এর পরে লাভ জেহাদ আইনেও মামলা রুজু হয় আমনের বিরুদ্ধে।" এই ঘটনার বিরুদ্ধে থানার সামনে বিক্ষোভ দেখান হিন্দু জাগরণ মঞ্চ ও বজরং দলের সদস্যরা।

```