Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাশ্মীরে মহিলাদের উপর অত্যাচার চলছে, রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের অভিযোগকে তুলোধোনা ভারতের

দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ তুলেছিলেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী (Pakistan Foreign Minister) বিলাওয়াল ভুট্ট জারদারি। তার জবাবে আরও কড়া মন্তব্য করলেন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ভারতের প

কাশ্মীরে মহিলাদের উপর অত্যাচার চলছে, রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের অভিযোগকে তুলোধোনা ভারতের

শেষ আপডেট: 8 March 2023 11:48

দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ তুলেছিলেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী (Pakistan Foreign Minister) বিলাওয়াল ভুট্ট জারদারি। তার জবাবে আরও কড়া মন্তব্য করলেন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ভারতের প্রতিনিধি রুচিরা কম্বোজ।

বিলাবল বলেন, ‘কাশ্মীরে (Kashmir) মেয়েদের কোনও স্বাধীনতা নেই। ভারতের রাষ্ট্রশক্তি সেখানে মহিলাদের উপর দমনপীড়ন চালাচ্ছে।’ পাক বিদেশমন্ত্রী বলেন, ভারতের ভূখণ্ডে থাকা কাশ্মীরে মহিলারা অসহায়। কোনও বয়সের মহিলারা নিরাপদে নেই।

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক বিতর্কে অংশ নিয়ে পাকিস্তান এসব বলে পার পেয়ে যায়নি। জবাবে ভারতের প্রতিনিধি বলেন, ‘পাকিস্তানের বিদেশমন্ত্রী যা বলেছেন তা শুধু ভিত্তিহীন নয়, ঘৃণ্য রাজনৈতিক অভিসন্ধিমূলক।’ এরপর রুচিরা বলেন, ‘পাকিস্তান যে সব অভিযোগ তুলেছে তা জবাব দেওয়ারও অযোগ্য।’

পাকিস্তানের মন্ত্রী হওয়ার পর থেকেই ভারতের বিরুদ্ধে চাঁচাছোলা আক্রমণ শানিয়ে আসছেন। এক সময়ে বলেছিলেন, ‘লাদেন মারা গেছেন কিন্তু গুজরাতের কষাই রয়েছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।’ তা নিয়ে দিল্লি-ইসলামাবাদ কূটনৈতিক চাপানউতর তুঙ্গে উঠেছিল। আবার সেই তিনিই কাশ্মীর নিয়ে নয়া অভিযোগ তুললেন। যার জবাবও দিল ভারত।

নাবালিকা মেয়েকে বিয়ে করে গ্রেফতার বর! নারী দিবসে বসিরহাটে হইচই


```