Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাঘকে জল দিতে গিয়ে আঙুল দিয়ে ফেললেন চিড়িয়াখানার কর্মী

দ্য ওয়াল ব্যুরো: বাঘের খাঁচায় হাত ঢুকিয়ে আঙুল খোয়ালেন চিড়িয়াখানার কর্মী। মঙ্গলবার দুপুরে এই ঘটনাটি ঘটে দিল্লির চিড়িয়াখানায়। তারপরই ফতে সিং নামের ওই কর্মীকে নিয়ে যাওয়া হয় মধ্য দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে। কিন্তু বুধবার বহু চেষ্টা করেও

বাঘকে জল দিতে গিয়ে আঙুল দিয়ে ফেললেন চিড়িয়াখানার কর্মী

শেষ আপডেট: 10 September 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: বাঘের খাঁচায় হাত ঢুকিয়ে আঙুল খোয়ালেন চিড়িয়াখানার কর্মী। মঙ্গলবার দুপুরে এই ঘটনাটি ঘটে দিল্লির চিড়িয়াখানায়। তারপরই ফতে সিং নামের ওই কর্মীকে নিয়ে যাওয়া হয় মধ্য দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে। কিন্তু বুধবার বহু চেষ্টা করেও কাটা আঙুল জোড়া লাগাতে পারলেন না চিকিৎসকরা। চিড়িয়াখানার আধিকারিকরা জানিয়েছেন গত জুলাই মাস থেকেই অসুস্থ রয়্যাল বেঙ্গল বাঘটি। তার ধারাবাহিক চিকিৎসাও চলছে। জলের বাটি দিয়ে হাত সরাতে দেরি করাতেই এই বিপত্তি বলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন চিড়িয়াখানার অন্যতম শীর্ষ আধিকারিক রিয়াজ খান। ফতে সিং নামের কর্মীর ডান হাতের মধ্যমা ছিঁড়ে নেয় বাঘটি। তবে সেটি সে খেয়ে নেয়নি। চিকিৎসকরা চেষ্টা করেন অন্য জায়গা থেকে অস্থি কেটে যদি আঙুলটি জোড়া লাগানো যায়। কিন্তু সর্বভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই আঙুলেই আগে তাঁর একটি আঘাত ছিল। ছোট অস্ত্রোপচারও হয়েছিল। সে কারণে জোড়া লাগানো আরও অসম্ভব হয়ে যায়। তবে এই ঘটনার পর বাঘটির উপর বিশেষ নজরদারি শুরু করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, এটা যে সময়ের ঘটনা তার আগের রাতের সিসিটিভি ফুটেজ ঘেঁটে দেখ গেছে, আট বছরের বাঘটি যে আচরণ করছে তা অসংলগ্ন। যা আরও চিন্তা বাড়িয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের।

```