Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রাজস্থানে মূর্তি উন্মোচন করতে গিয়ে 'ভোকাল ফর লোকাল'এর প্রচারে গলা মেলালেন প্রধানমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো:  'স্ট্যাচু অফ ইউনিটি'র পরে এবার 'স্ট্যাচু অফ পিস' বা 'শান্তি মূর্তি'। জৈন সন্ন্যাসী আচার্য শ্রী বিজয় বল্লভ সুরিশ্বর মহারাজের ১৫১ ইঞ্চির মূর্তি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অষ্টধাতু দিয়ে এই মূর্তিটি তৈরি করা হয়

রাজস্থানে মূর্তি উন্মোচন করতে গিয়ে 'ভোকাল ফর লোকাল'এর প্রচারে গলা মেলালেন প্রধানমন্ত্রী

শেষ আপডেট: 20 November 2020 06:12

দ্য ওয়াল ব্যুরো:  'স্ট্যাচু অফ ইউনিটি'র পরে এবার 'স্ট্যাচু অফ পিস' বা 'শান্তি মূর্তি'। জৈন সন্ন্যাসী আচার্য শ্রী বিজয় বল্লভ সুরিশ্বর মহারাজের ১৫১ ইঞ্চির মূর্তি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অষ্টধাতু দিয়ে এই মূর্তিটি তৈরি করা হয়েছে রাজস্থানের পালি জেলাতে। সুরিশ্বর মহারাজের ১৫১তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী ভার্চুয়াল কনফারেন্সের মধ্য দিয়ে এই মূর্তিটি উন্মোচন করেন। কৃচ্ছসাধনের দীর্ঘ ইতিহাস মহারাজের জীবনে। ১৮৭০ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত তিনি জীবিত ছিলেন। মহাবীরের আদর্শকে নিজের জীবনের আদর্শ করে পথে নেমেছিলেন তিনি। মহাবীরের বাণী প্রচার করে মানুষের কল্যাণেই সারাজীবন কাটিয়ে দিয়েছেন মহারাজ বিজয় বল্লভ। তাঁর মৃত্যুর পর রাজস্থানের পালি জেলার জেটপুরাতে তৈরি করা হয় বিজয় বল্লভ সাধনা কেন্দ্র। আর এখানেই স্থাপন করা হয়েছে তাঁর অষ্টধাতুর মূর্তি। সমাজ সংস্করণের ক্ষেত্রেও তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। মেয়েদের শিক্ষা, কুসংস্কারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, ইত্যাদি বহু কাজ তিনি করেছেন। সেই সঙ্গে বহু কবিতা, প্রবন্ধ, ভক্তিমূলক লেখা তিনি লিখেছেন। স্বাধীনতা আন্দোলনেও তাঁর ভূমিকা অনস্বীকার্য। ভারতে এখনও তাঁর অনুগামীরা ৫০টির বেশি স্কুল, কলেজ ও স্টাডি সেন্টার চালাচ্ছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মূর্তি উন্মোচনের ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয় বল্লভ মহারাজের অবদান সম্পর্কে কথা বলেন। এরই সঙ্গে তিনি সকল দেশবাসীকে আত্মনির্ভর হতে বলেন, এবং 'ভোকাল ফর লোকাল'এর হয়ে প্রচার করেন। দেশীয় শিক্ষাব্যবস্থার ওপরেও গুরুত্ব দেওয়ার অনুরোধ করেন দেশবাসীর কাছে। মেয়েদের পড়াশোনা ও অধিকার নিয়েও এই দিনের অনুষ্ঠানে কথা বলেন প্রধানপমন্ত্রী। দেশবাসীকে সচেতন হওয়ার বার্তাও দেন মঞ্চ থেকে।

```