Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মালদহের মোথাবাড়িতে অশান্তি, কেন্দ্রের হলফনামা চাইল হাইকোর্ট

মার্চের শেষ থেকে দুটি গোষ্ঠীর সংঘর্ষে অশান্ত হয়ে ওঠে মোথাবাড়ি। ওই ঘটনায় এআইএ তদন্ত চেয়ে হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা।

মালদহের মোথাবাড়িতে অশান্তি, কেন্দ্রের হলফনামা চাইল হাইকোর্ট

ফাইল ছবি।

শেষ আপডেট: 3 April 2025 14:30

দ্য ওয়াল ব্যুরো: মালদহের মোথাবাড়ির (Malda Mothabari) অশান্তির ঘটনায় এবার কেন্দ্রেরও হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট।

মার্চের শেষ থেকে দুটি গোষ্ঠীর সংঘর্ষে অশান্ত হয়ে ওঠে মোথাবাড়ি। ওই ঘটনায় এআইএ তদন্ত চেয়ে হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। ওই মামলাতে আগেই রাজ্যের রিপোর্ট চেয়েছিল আদালত। এদিন রাজ্যের তরফে আদালতে রিপোর্টও পেশ করা হয়েছে। এবার কেন্দ্রেরও হলফনামা চাইলেন বিচারপতি।

এদিন ওই মামলায় কেন্দ্রের আইনজীবী বলেন, "এটা খুব সিরিয়াস ইস্যু। আদালত চাইলে কেন্দ্রীয় সরকার আরও বাহিনী মোতায়েন করতে পারে।" 

মার্চের শেষ সপ্তাহে উত্তরবঙ্গের সীমান্তবর্তী অঞ্চল মোথাবাড়িতে উত্তেজনা ছড়ায়। বেশ কিছু দোকানে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। শাসকদল চুপ করে আছে কেন, সেই অভিযোগ তুলে ময়দানে নামে বিজেপি। একটা ছোট্ট এলাকার মধ্যে তৈরি হওয়া অশান্তি রাজনৈতিক উত্তেজনায় পরিণত হয়। এরপরই এলাকায় টহল শুরু করে বিএসএফ। তল্লাশি অভিযানে নামে রাজ্য পুলিশও। 

সূত্রের খবর, আদালতে জমা দেওয়া রিপোর্টে রাজ্যের দাবি, এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক। পুলিশ মোতায়েন করা রয়েছে। এনআইএ তদন্তেরও বিরোধিতা করে রাজ্য। এ ব্যাপারে কেন্দ্রর হলফনামা দেখার পর আদালত কী নির্দেশ দেয়, তা নিয়ে কৌতূহল রয়েছে সব মহলে। 


```