Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

শক্তিগড়ে প্যারা মেডিক্যাল ছাত্রীর রহস্যমৃত্যু , কর্মরত হাসপাতালের বিরুদ্ধে থানায় অভিযোগ

ভাড়াবাড়ির ঘর থেকে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। শক্তিগড়ে প্যারা মেডিক্যাল ছাত্রীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

শক্তিগড়ে প্যারা মেডিক্যাল ছাত্রীর রহস্যমৃত্যু , কর্মরত হাসপাতালের বিরুদ্ধে থানায় অভিযোগ

শেষ আপডেট: 14 January 2024 21:03

দ্য ওয়াল ব্যুরো, বর্ধমান: শক্তিগড়ে এক প্যারা মেডিক্যাল ছাত্রীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ভাড়াবাড়ির ঘর থেকে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। প্রশিক্ষণরত বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের অতিরিক্ত মানসিক চাপ ও ডিউটি ম্যানেজমেন্ট ইনচার্জের খারাপ ব্যবহারের কারণে ছাত্রী আত্মহত্যা করতে বাধ্য হয়েছে বলে অভিযোগ পরিবারের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম বৃষ্টি বেরা। বছর উনিশের বৃষ্টি বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে বামচান্দাইপুরের একটি বেসরকারি হাসপাতালে ‘ডিপ্লোমা ইন মেডিক্যাল টেকনোলজি’র দ্বিতীয় বর্ষের শিক্ষানবিশ হিসাবে কর্মরত ছিলেন। ওই হাসপাতালের কাছেই বাড়ি ভাড়া করে থাকতেন বৃষ্টি। শনিবার সন্ধ্যায় সেখান থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

ইতিমধ্যেই ঘটনাটিতে বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষ ও ডিউটি ম্যানেজমেন্ট ইনচার্জের বিরুদ্ধে শক্তিগড় থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতার বাবা। পরিবারের অভিযোগ, ওই হাসপাতালের কর্মীদের খারাপ ব্যবহারে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বৃষ্টি। যা সহ্য করতে না পেরেই আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের সদস্যদের। এদিকে কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, ''ঘটনাটি খুব দু:খজনক। মেয়েটি শান্ত ছিল। কিন্তু ঠিক কী কারণে সে আত্মহত্যা করেছে জানা নেই।'' 

সেইসঙ্গে ছাত্রীকে খুন করে ঝুলিয়ে দেওয়া হতে পারে বলেও অভিযোগ তুলেছেন মৃতার বাবা। তাই পুলিশকে এই বিষয়েও তদন্ত করে দেখার আর্জি জানিয়েছেন তিনি। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাটির তদন্ত শুরু করেছে শক্তিগড় থানার পুলিশ। 


```