Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘ক্যাটেগরি এ’ পর্যায়ে হুমকির শিকার উন্নাও নির্যাতিতা, প্রাণ সংশয়ের সম্ভাবনা: আদালতে বলল সিবিআই

দ্য ওয়াল ব্যুরো: ধর্ষিতা হয়েছেন। সেই মামলা চলার মাঝেই গাড়ি ‘দুর্ঘটনা’য় গুরুতর জখম হয়ে দিল্লির এইমসে মৃত্যির সঙ্গে পাঞ্জা লড়ছেন। রেহাই মেলেনি এর পরেও। লাগাতার হুমকি পেয়ে যাচ্ছেন উন্নাওয়ের নির্যাতিতা ও তাঁর পরিবারের লোকজন। স্পেশাল কোর্টের ব

‘ক্যাটেগরি এ’ পর্যায়ে হুমকির শিকার উন্নাও নির্যাতিতা, প্রাণ সংশয়ের সম্ভাবনা: আদালতে বলল সিবিআই

শেষ আপডেট: 18 September 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ধর্ষিতা হয়েছেন। সেই মামলা চলার মাঝেই গাড়ি ‘দুর্ঘটনা’য় গুরুতর জখম হয়ে দিল্লির এইমসে মৃত্যির সঙ্গে পাঞ্জা লড়ছেন। রেহাই মেলেনি এর পরেও। লাগাতার হুমকি পেয়ে যাচ্ছেন উন্নাওয়ের নির্যাতিতা ও তাঁর পরিবারের লোকজন। স্পেশাল কোর্টের বিচারক ধর্মেশ শর্মাকে এমনটাই জানিয়েছে সিবিআই। তদন্তকারীদের আরও দাবি, এ যাবৎ হুমকির সীমা মাত্রা ছাড়িয়েছে। প্রতি মুহূর্তে জীবন সংশয়ের আশঙ্কা করছেন নির্যাতিতার পরিবারের লোকজন। আতঙ্কে তাঁর আইনজীবীও। পথ দুর্ঘটনায় গুরুতর আহত উন্নাওয়ের নির্যাতিতার বয়ান নিতে হাসপাতালেই বসেছিল আদালত। চিকিৎসকেরা বলেছিলেন, নির্যাতিতা আদালতে হাজিরা দেওয়ার অবস্থায় নেই। দিল্লি হাইকোর্টের অনুমতি নিয়ে এইমসের জয়প্রকাশ নারায়ণ ট্রমা সেন্টারের সেমিনার হলে বসেছিল অস্থায়ী আদালত। সেখানেই হাজির করা হয় গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত বিজেপি প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেনগার ও আরও এক অভিযুক্ত শশী সিংহকে। জানা যায়, রুদ্ধদ্বার সেই শুনানিতে দুই অভিযুক্তকে সনাক্তও করেছিলেন নির্যাতিতা। সিবিআই জানিয়েছে, নির্যাতিতার বয়ানের পর তাঁর ও তাঁর পরিবার আরও বেশি হুমকি পাচ্ছেন। তাঁরা ‘ক্যাটেগরি এ’ পর্যায়ে অর্থাৎ চূড়ান্ত হুমকি শিকার। খুব তাড়াতাড়ি তাঁদের নিরাপত্তার ব্যবস্থা নিতেও আদালতে আর্জি জানায় সিবিআই। সিবিআইয়ের অভিযোগের পরে উত্তরপ্রদেশ সরকারকে আদালত নির্দেশ দেয়, যত দ্রুত সম্ভব নির্যাতিতা ও তাঁর পরিবারের লোকজনকে নিরাপদ জায়গায় স্থানান্তরিত করতে হবে। পুলিশি নিরাপত্তা দিতে হবে তাঁদের। আগামী এক সপ্তাহের মধ্যে এই এই বিষয়ে বিশদে আদালতে রিপোর্ট জমা করতে হবে যোগী প্রশাসনকে। ২০১৭-র ৪ জুন কুলদীপ ও তার দলবল যে তরুণীকে ধর্ষণ করেছে, তার প্রমাণ মিলেছে। ২০১৮-র এপ্রিল থেকে উত্তরপ্রদেশের সীতাপুর জেলে বন্দি কুলদীপ। রায়বরেলীতে নিগৃহীতা ও তাঁর পরিবারকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের নির্দেশে ধর্ষণ ও ট্রাক চাপা দিয়ে নিগৃহীতাকে সপরিবার হত্যার চেষ্টার পাঁচটি মামলাই উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছে। বিচারক ধর্মেশ শর্মার বেঞ্চ জানিয়েছে, কূলদীপ সেনগারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০ বি, ৩৬৩, ৩৬৬, ৩৭৬ ও পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। চার্জ গঠন করা হয়েছে আর এক অভিযুক্ত শশী সিংয়ের বিরুদ্ধেও।

```