Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধর্ষিতার বাবাকে খুন করেছিলেন কুলদীপই, ধৃত বিধায়কের বিরুদ্ধে চার্জ গঠন

দ্য ওয়াল ব্যুরো : এতদিন ছিল ধর্ষণের অভিযোগ। এবার ধর্ষিতার বাবাকে খুন করার অভিযোগে চার্জ গঠিত হল উত্তরপ্রদেশের বিধায়ক কুলদীপ সেনগারের নামে। দিল্লির এক আদালতে মঙ্গলবার কুলদীপ ও তাঁর ভাই অতুলের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। একইসঙ্গে তিন পুল

ধর্ষিতার বাবাকে খুন করেছিলেন কুলদীপই, ধৃত বিধায়কের বিরুদ্ধে চার্জ গঠন

শেষ আপডেট: 13 August 2019 18:43

দ্য ওয়াল ব্যুরো : এতদিন ছিল ধর্ষণের অভিযোগ। এবার ধর্ষিতার বাবাকে খুন করার অভিযোগে চার্জ গঠিত হল উত্তরপ্রদেশের বিধায়ক কুলদীপ সেনগারের নামে। দিল্লির এক আদালতে মঙ্গলবার কুলদীপ ও তাঁর ভাই অতুলের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। একইসঙ্গে তিন পুলিশকর্মীর বিরুদ্ধেও খুনের অভিযোগ আনা হয়েছে। বিজেপি থেকে সদ্য বহিষ্কৃত বিধায়ক কুলদীপ সব অভিযোগ অস্বীকার করেছেন। গত মাসে রায় বরেলি থেকে ফেরার সময় ধর্ষিতা ও তার পরিবার দুর্ঘটনার মুখে পড়ে। একটি ট্রাক তাদের গাড়িতে ধাক্কা মারে। দু'জন মারা যান। ধর্ষিতা নিজেও গুরুতর আহত হয়। সে এবং তার উকিল এখন দিল্লির এইমসে ভর্তি আছে। চিকিৎসকরা বলেছেন, দু'জনের অবস্থাই সংকটজনক। দু'জনকেই লাইফ সাপোর্ট সিস্টেমে রাখতে হয়েছে। আদালতে অভিযোগ করা হয়েছে, কুলদীপ ও অপর অভিযুক্তরা মেয়েটির বাবাকে মারধর করেছিলেন। তাঁকে মিথ্যা অস্ত্র মামলায় ফাঁসানো হয়েছিল। একটি দেশী পিস্তল দেখিয়ে বলা হয়েছিল, এটি মেয়েটির বাবার কাছে পাওয়া গিয়েছে। তাঁকে বন্দি করে পুলিশ লক আপে মারধর করা হয়। বিচারক বলেন, মেয়েটির বাবার মৃতদেহে ১৮ টি গুরুতর আঘাতের চিহ্ন ছিল। তিনি যাতে অভিযোগ প্রত্যাহার করে নেন, সেজন্যই বিধায়ক ও তাঁর সঙ্গীরা ওই ষড়যন্ত্র করেন।  

```