সারা শহর জুড়ে যে সমস্ত জায়গায় ওই দুর্গন্ধের প্রাথমিক সম্ভাব্য উৎস বলে মনে করা হচ্ছে, সেই সব জায়গা ভাল করে খতিয়ে দেখার জন্য দমকলের একাধিক ইঞ্জিন ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হচ্ছে। মহানগর গ্যাস লিমিটেডের তরফে আরও জানানো হয়েছে, কর্পোরেশনের হেল্পলাইন নম্বরে প্রায় ২৯টি অভিযোগ তাঁরা পেয়েছেন। যদিও গ্রেটার মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন জানিয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই গন্ধ অনেকটাই কমেছে। তবে তার আগেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে খালি করে দেওয়া হয় বেশ কয়েকটি বহুতল। কোথাও কোথাও ডাকা হয় দমকলও। তবে দীর্ঘ সময় ভাল করে খতিয়ে দেখার পরে, রাষ্ট্রীয় রাসায়নিক সার কেন্দ্রের পাইপলাইনে কোনও লিক হয়নি বলেই জানানো হয়েছে।