Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

University of Calcutta: কলকাতা বিশ্ববিদ্যালয় সেরার সেরা! টাইমসের র‍্যাঙ্কিংয়ে দেশের মধ্যে এক নম্বর

দ্য ওয়াল ব্যুরো: টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২২-এ দেশের মধ্যে প্রথম স্থান দখল করল কলকাতা বিশ্ববিদ্যালয় (University of Calcutta)। সেন্ট্রাল এবং স্টেট ইউনিভার্সিটির মধ্যে এক নম্বরে রয়েছে কলকাতা। এই খবরে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

University of Calcutta: কলকাতা বিশ্ববিদ্যালয় সেরার সেরা! টাইমসের র‍্যাঙ্কিংয়ে দেশের মধ্যে এক নম্বর

শেষ আপডেট: 28 April 2022 07:58

দ্য ওয়াল ব্যুরো: টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২২-এ দেশের মধ্যে প্রথম স্থান দখল করল কলকাতা বিশ্ববিদ্যালয় (University of Calcutta)। সেন্ট্রাল এবং স্টেট ইউনিভার্সিটির মধ্যে এক নম্বরে রয়েছে কলকাতা। এই খবরে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টুইট করে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন তিনি।

https://twitter.com/MamataOfficial/status/1519581579244617728?s=20&t=_wh5piPDQmB48kCDToNMQw

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) টুইটে লিখেছেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি দেশের সমস্ত কেন্দ্র ও রাজ্য স্তরের ইউনিভার্সিটি ও ইনস্টিটিউটের মধ্যে কলকাতা ইউনিভার্সিটি (University of Calcutta) প্রথম র‍্যাঙ্ক করেছে টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে (২০২২)।

এরপর আরও একটি টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, 'ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ' সাব ক্যাটেগরিতে সারা বিশ্বের মধ্যে কলকাতা ইউনিভার্সিটি রয়েছে ১৪ নম্বরে। সিইউ কর্তৃপক্ষ, অধ্যাপক, গবেষক এবং ছাত্রছাত্রীদের আমার শুভেচ্ছা জানাচ্ছি।

https://twitter.com/MamataOfficial/status/1519581581937373184?s=20&t=_wh5piPDQmB48kCDToNMQw

কিউএস এশিয়া বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়েও রাজ্য পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম স্থান অর্জন করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। টাইমস র‍্যাঙ্কিয়েও এবার নতুন পালক জুড়ল সিইউয়ের মুকুটে। এই খবরে রাজ্যের শিক্ষামহলেও খুশির হাওয়া।

আরও পড়ুন: বিছানায় তৃণমূল নেতার কী নাচ! কখনও দেওয়াল ধরলেন, কখনও পড়ে গেলেন


```