Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পরনে শাড়ি, মাথায় ঘোমটা! ভদ্রেশ্বরের এই বারোয়ারিতে দেবী জগদ্ধাত্রীকে বরণ করেন পুরুষরাই

নিরাপত্তার কারণেই ঘরের বাইরে বিশেষ বেরোতেন না মহিলারা। তাই জগদ্ধাত্রী পুজোর আচার অনুষ্ঠান সবই সামাল দিতেন পুরুষরা। এমনকি ঠাকুর বরণের ক্ষেত্রেও সেই প্রথাই এখনও অব্যাহত।

পরনে শাড়ি, মাথায় ঘোমটা! ভদ্রেশ্বরের এই বারোয়ারিতে দেবী জগদ্ধাত্রীকে বরণ করেন পুরুষরাই

এভাবেই শাড়ি পরে ঘোমটা দিয়ে বরণ করেন পুরুষরা

শেষ আপডেট: 11 November 2024 20:16

দ্য ওয়াল ব্যুরো: বিসর্জনের আগে শাড়ি পরে মাথায় ঘোমটা টেনে সারিবদ্ধ হয়ে দাঁড়ান পুরুষরা। তারপরই হয় দেবীবরণ।

২৩২ বছর ধরে এই প্রথাই চলে আসছে ভদ্রেশ্বর তেঁতুলতলা জগদ্ধাত্রী বারোয়ারিতে। কথিত আছে, ইংরেজদের ছাউনি ছিল ভদ্রেশ্বর গৌরহাটি এলাকায়। জঙ্গলে ভরা অঞ্চলে টহল দিত গোরা সৈনিকের দল।

নিরাপত্তার কারণেই ঘরের বাইরে বিশেষ বেরোতেন না মহিলারা। তাই জগদ্ধাত্রী পুজোর আচার অনুষ্ঠান সবই সামাল দিতেন পুরুষরা। এমনকি ঠাকুর বরণের ক্ষেত্রেও সেই প্রথাই এখনও অব্যাহত। বরং বছরভর এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে থাকেন এলাকার পুরুষরা।

প্রথা পালনের পর শুরু হয় শোভাযাত্রা। কথিত আছে, কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারাম সুর গৌরহাটিতে থাকতেন।

রাজার অনুমতিতে দাতারাম দুই বিধবা কন্যাকে নিয়ে নিজের বাড়িতে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন। পরবর্তী সময়ে সেই জগদ্ধাত্রী পুজোই চলছে তেঁতুলতলায়। নাম হয় তেঁতুলতলা বারোয়ারি। তবে রীতিনীতিতে কোনও পরিবর্তন হয়নি।


```