Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

মালদহের চাঁচলে অজ্ঞাত পরিচয় মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার! আত্মহত্যা না খুন, তদন্তে পুলিশ

কয়েক সপ্তাহ আগেই মালদহতেই এক ঠিকাদারের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছিল। বাড়ি থেকে প্রায় ৪০ কিমি দূরে পুখুরিয়া এলাকার একটি ফাঁকা মাঠ থেকে ইসমাইলের দেহ উদ্ধার হয়েছিল। পরিবারের অভিযোগ ছিল, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেই খুন করা হয় তাঁকে।

মালদহের চাঁচলে অজ্ঞাত পরিচয় মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার! আত্মহত্যা না খুন, তদন্তে পুলিশ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 27 December 2024 13:44

দ্য ওয়াল ব্যুরো: মালদহের চাঁচলে অজ্ঞাত পরিচয় মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছে। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনা চাঁচল থানার মালতীপুর কালীবাড়ি এলাকার। স্থানীয় বাসিন্দারা মহিলার দেহ দেখতে পান। এরপর পুলিশে খবর দেওয়া হলে তারাই এসে দেহ উদ্ধার করে।

আত্মহত্যা নাকি খুন সেই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে তদন্তকারী অফিসারদের অনুমান মহিলাকে খুনই করা হয়েছে। মৃতার পরিচয় জানতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

কয়েক সপ্তাহ আগেই মালদহতেই এক ঠিকাদারের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছিল। বাড়ি থেকে প্রায় ৪০ কিমি দূরে পুখুরিয়া এলাকার একটি ফাঁকা মাঠ থেকে ইসমাইলের দেহ উদ্ধার হয়েছিল। পরিবারের অভিযোগ ছিল, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেই খুন করা হয় তাঁকে।

তারও আগে মালদহর গাজলে যুবকের মুণ্ডহীন দেহ উদ্ধার হয়েছিল। তাঁরও দেহ উদ্ধার হয় জঙ্গল থেকে। খোঁজাখুঁজির পর গ্রামবাসীরাই কাটা মুন্ডুটি পড়ে থাকতে দেখেন কয়েক গজের মধ্যে। 

মালদহে যেন ঘটনার শেষ নেই। এ ব্যাপারে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও জেলাশাসকের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 


```