Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হঠাৎ শহরে বেকারত্ব তলানিতে এসে ঠেকল, কেন এই বদল তা চমকে দেওয়ার মতোই বাস্তব

দ্য ওয়াল ব্যুরো: শহর এলাকায় বেকারত্ব (unemployment) নিয়ে উদ্বেগ বাড়ছিল। ফের যখন মন্দার ভ্রূকুটি রয়েছে তখন অন্য রকমের তথ্য সামনে আনল ন্যাশনাল স্ট্যাটেসটিক্স অফিস তথা এনএসও (NSO)। সোমবার প্রকাশিত এনএসও-র বুলেটিনে বলা হয়েছে, ২০২২-২৩ অর্থছরের

হঠাৎ শহরে বেকারত্ব তলানিতে এসে ঠেকল, কেন এই বদল তা চমকে দেওয়ার মতোই বাস্তব

শেষ আপডেট: 29 May 2023 17:02

দ্য ওয়াল ব্যুরো: শহর এলাকায় বেকারত্ব (unemployment) নিয়ে উদ্বেগ বাড়ছিল। ফের যখন মন্দার ভ্রূকুটি রয়েছে তখন অন্য রকমের তথ্য সামনে আনল ন্যাশনাল স্ট্যাটেসটিক্স অফিস তথা এনএসও (NSO)। সোমবার প্রকাশিত এনএসও-র বুলেটিনে বলা হয়েছে, ২০২২-২৩ অর্থছরের শেষ ত্রৈমাসিকে শহর এলাকায় বেকারত্বের হার (unemployment reduces in Kolkata) এসে ঠেকেছে ৬.৮ শতাংশে। যা গত পাঁচ বছরে সর্বনিম্ন।

এখন প্রশ্ন হচ্ছে, কেন এটা কমল? তাহলে কি সত্যিই অনেকের কর্মসংস্থান হয়ে গিয়েছে? এতে কি কোভিড পরবর্তী সঙ্কট কাটার রুপোলি রেখা দেখা যাচ্ছে?

India's Unemployment Rate For December Is 8.3%, A 16-Month High: Report

এনএসও রিপোর্টে বলেছে, ২০২২-২৩ অর্থবর্ষ চাকরির জন্য যে খুব দুর্দান্ত সময় ছিল এমন না। জানুয়ারি-মার্চ—শেষ ত্রৈমাসিকেও যে কর্মসংস্থানে দুম করে বিপ্লব হয়ে গিয়েছে তাও নয়।

মূল বিষয় হল, এই ত্রৈমাসিকে লোকজন কাজ খুঁজেছে কম (unemployment reduces in Kolkata)।

উল্টোদিকে কায়িক শ্রমভিত্তিক কাজে যোগ দানের হার গিয়ে ঠেকেছে ৩৮.১ শতাংশে। ফলে এ থেকেই স্পষ্ট, অনেকেই নিজের পছন্দ মতো কাজ খোঁজার বদলে যা পেয়েছে তাতেই যুক্ত হয়েছে। এই ছবি আবার আশাব্যঞ্জক নয় বলেই দাবি বিশেষজ্ঞদের অনেকের।

Unemployment Rate Forecast | Why Is Unemployment Rate Important?

অর্থনীতিবিদদের অনেকের মতে, এই প্রবণতা সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির জন্য ভাল না। কারণ, মানুষ পছন্দ বা যোগ্যতার নিরিখে কাজের সুযোগ পাচ্ছেন না। কেবল দিনগুজরান করার জন্য যা পাচ্ছেন তাতে যুক্ত হচ্ছেন।

এমনিতেই একাধিক আন্তর্জাতিক রিপোর্টে বলা হয়েছে, আগামী পাঁচ বছর ভারতে কাজের বাজারে মন্থন চলবে। সেই মন্থনে অনেকে কাজ পাবেন। আবার অনেকে কাজ হারাবেন। দুশ্চিন্তার বিষয় হল, কাজ পাওয়ার চেয়ে হারানোর সংখ্যা বহু গুণ বেশি হবে বলেই দাবি বিশেষজ্ঞদের। এ হেন পরিস্থিতিতে এই রিপোর্ট আপাতত দৃষ্টিতে খুব ইতিবাচক মনে হলেও সার্বিক অর্থনীতির প্রশ্নে তা নয় বলেই মত অনেকের।

হাসপাতালের ইন্টার্ন, হাউস স্টাফ, ট্রেনিরাও ডিএ পাবেন! ঘোষণা সরকারের


```