Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'তিতাস একটি নদীর নাম!' বাংলার তিন কন্যার দাপটে দক্ষিণ আফ্রিকায় চূর্ণ ব্রিটিশ দর্প

দ্য ওয়াল ব্যুরো: অদ্বৈত মল্লবর্মন সেই কোন যুগে লিখে গিয়েছিলেন 'তিতাস একটি নদীর নাম'। সেই গল্প বড়পর্দায় ফুটিয়ে তুলেছিলেন ঋত্বিক ঘটক। রবিবার দক্ষিণ আফ্রিকার মাটিতে ইংল্যান্ডের মুখোমুখি হয়ে কার্যত নদীর উচ্ছ্বলতাতেই বইলেন বাংলার গঙ্গাপারের

'তিতাস একটি নদীর নাম!' বাংলার তিন কন্যার দাপটে দক্ষিণ আফ্রিকায় চূর্ণ ব্রিটিশ দর্প

শেষ আপডেট: 29 January 2023 17:54

দ্য ওয়াল ব্যুরো: অদ্বৈত মল্লবর্মন সেই কোন যুগে লিখে গিয়েছিলেন 'তিতাস একটি নদীর নাম'। সেই গল্প বড়পর্দায় ফুটিয়ে তুলেছিলেন ঋত্বিক ঘটক। রবিবার দক্ষিণ আফ্রিকার মাটিতে ইংল্যান্ডের মুখোমুখি হয়ে কার্যত নদীর উচ্ছ্বলতাতেই বইলেন বাংলার গঙ্গাপারের মেয়ে তিতাস সাধু।

৫০ ওভারের ক্রিকেট হোক কিংবা টি-২০, গত বেশ কয়েক বছর ধরেই ভারতের পুরুষ ক্রিকেট দল তেমন সাফল্যের মুখ দেখছিল না। তবে অনূর্ধ্ব ১৯ মহিলা টি-২০ বিশ্বকাপে (Under19 T20 women's WC) সেই খরা কাটালেন ভারতীয় মহিলা ক্রিকেট দল। এদিন দক্ষিণ আফ্রিকার মাটিতে ব্রিটিশ দর্প চূর্ণ করল তারা। ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ দেশে নিয়ে ফিরছেন তারা সকলে। আর সেই জয়ে রূপকথার মতো খেলা দেখালেন বাংলার তিন কন্যা তিতাস সাধু (Titas Sadhu), রিচা ঘোষ (Richa Ghosh) এবং হৃষিতা বসু (Hrishita Basu)।

তিতাস হুগলি চুঁচুড়ার মেয়ে। সেখান থেকেই উঠে এসেছেন তিনি। রবিবার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ৪ ওভার বল করে ৬ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন। ৬৮ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। ৭ উইকেটে জয়ী হয় ভারতের মহিলা ক্রিকেট দল। উওম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন তিনিই।

তিতাসের কোচ প্রিয়ঙ্কর মুখোপাধ্যায় জানিয়েছেন, ছোট থেকে দারুণ বল করেন তিতাস। ব্যাটিংয়ের সুযোগ কমই পান তিনি। তবে সেই সুযোগ পেলে ব্যাটার হিসেবেও তিনি একই রকম সফল হবেন বলে আশা তাঁর কোচের।

রিচা ঘোষ ভারতীয় ক্রিকেটে পরিচিত নাম। সিনিয়র দলেও জায়গা করে নিয়েছেন তিনি। সেই দলের উইকেট কিপার হিসেবে দীর্ঘদিন ধরেই খেলছেন রিচা।

অন্যদিকে হৃষিতা বসুর বাড়ি হাওড়ার বালিটিকুরীর বিবেকানন্দ পল্লীতে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে তিনিও ভারতীয় দলের হয়ে নিয়মিত খেলছেন।

আজ ভারতীয় দলের এই সাফল্য, এবং তাতে বাংলার তিন কন্যার এই অভূতপূর্ব অবদানে তিনজনেরই পাড়াতে উৎসবের আমেজ।

প্রসঙ্গত, ঝুলন গোস্বামী, মিতালি রাজ প্রমুখদের পর ভারতীয় মহিলা ক্রিকেটে পরবর্তী প্রজন্ম কতটা সফল হবে তা নিয়ে বরাবরই কৌতূহল ছিল। তবে আজকের ম্যাচের পর তা নিয়ে আর সন্দেহের অবকাশ নেই। বাকিদের সঙ্গে তাঁরাও যে আন্তর্জাতিক ক্রিকেট মাঠ দাপাতে পুরোদমে তৈরি, তা আজ প্রমাণ করে দিলেন বাংলার তিন মেয়ে।

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত, ম্যাচের সেরা বাংলার তিতাস


```