Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাটমানির জের: ইসলামপুরে টাকা ফেরত দিলেন প্রধান!

কাটমানির অভিযোগকে কেন্দ্র করে উত্তরবঙ্গের দুই জেলায় দুই ভিন্ন চিত্র।

 কাটমানির জের: ইসলামপুরে টাকা ফেরত দিলেন প্রধান!

ফাইল ছবি।

শেষ আপডেট: 24 September 2024 17:26

দ্য ওয়াল ব্যুরো: কাটমানির অভিযোগকে কেন্দ্র করে উত্তরবঙ্গের দুই জেলায় দুই ভিন্ন চিত্র। উত্তর দিনাজপুরের ইসলামপুরে চাপের মুখে উপভোক্তাদের কাটমানির টাকা ফেরত দিলেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধান। অন্যদিকে উন্নয়নের অর্থে কাটমানি নেওয়ার অভিযোগে জলপাইগুড়ির মালবাজারের চেয়ারম্যানকে সাসপেন্ড করল জেলা প্রশাসন।

এদিন কাটমানির টাকা ফেরত চেয়ে ইসলামপুরের রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন উপভোক্তারা। খবর পেয়ে পুলিশ অবরোধ তুলতে গেলে ধুন্ধুমার কাণ্ড ঘটে যায়। পরে চাপের মুখে পড়ে ২০৪ জন উপভোক্তাকে ১০ হাজার ৫০০ টাকা করে ফেরত দেন প্রধান।

 উপভোক্তা সামশের আলি, যোগেশ্বর দাসরা বলেন, আবাস যোজনার নাম করে প্রত্যেকের কাছ থেকে সাড়ে দশ হাজার টাকা করে নিয়েছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান। এদিন সকলে মিলে একজোট হয়ে আন্দোলনে নামতে উনি টাকা ফেরত দিতে বাধ্য হয়েছেন। এ ব্যাপারে অভিযুক্ত প্রধান পঞ্চায়েত প্রধান নুড়ি বেগমের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

অন্যদিকে জলপাইগুড়ির মালবাজার পুরসভার চেয়ারম্যানকে সাসপেন্ড করেছে জেলা প্রশাসন। সূত্রের খবর, পুর এলাকায় আবাস যোজনা থেকে শহরের সৌন্দর্যায়ন, বিভিন্ন প্রকল্পে ১২০ কোটি টাকার কাজে বেনিয়মের অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে। নির্দোষ না প্রমাণ হওয়া পর্যন্ত তাঁকে সাসপেন্ড করেছে জেলা প্রশাসন।


```