Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

কাশ্মীর নিয়ে রুদ্ধদ্বার বৈঠক রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে

দ্য ওয়াল ব্যুরো : ভারত সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পরেই পাকিস্তান বিষয়টি নিয়ে রাষ্ট্রপুঞ্জে আলোচনার দাবি জানিয়ে আসছিল। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে কাশ্মীর নিয়ে আলোচনার জন্য সওয়াল করেছিল পাকিস্তানের দীর্ঘদিনের বন্ধু চিন। সেইমতো শুক্রবার জ

কাশ্মীর নিয়ে রুদ্ধদ্বার বৈঠক রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে

শেষ আপডেট: 16 August 2019 15:29

দ্য ওয়াল ব্যুরো : ভারত সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পরেই পাকিস্তান বিষয়টি নিয়ে রাষ্ট্রপুঞ্জে আলোচনার দাবি জানিয়ে আসছিল। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে কাশ্মীর নিয়ে আলোচনার জন্য সওয়াল করেছিল পাকিস্তানের দীর্ঘদিনের বন্ধু চিন। সেইমতো শুক্রবার জম্মু-কাশ্মীর নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শুরু হল নিরাপত্তা পরিষদে। সেখানে ভারত বা পাকিস্তান কেউ নেই। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসাবে চিন আছে। ভারতীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ শুরু হয়েছে বৈঠক। সেখানে যাই সিদ্ধান্ত হোক, আনুষ্ঠানিকভাবে জানানো হবে না। কারণ এদিন ঘরোয়া বৈঠক হচ্ছে। নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী ও ১০ অস্থায়ী সদস্য উপস্থিত আছে। ৫ অগস্ট ভারত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ করে। রাজ্যটিকে দু'টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেওয়া হয়। তার প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতের হাই কমিশনারকে বহিষ্কার করে। ভারত বরাবরই বলে এসেছে, ৩৭০ ধারা বাতিল করা তার অভ্যন্তরীণ বিষয়। পাকিস্তান সেই সত্যিটা মেনে নিলেই ভালো করবে। এদিন মিটিং শুরুর আগে নিরাপত্তা পরিষদে রাশিয়ার প্রতিনিধি দিমিত্রি পোলানস্কি জানিয়েছেন, তাঁরা মনে করেন, ভারত ও পাকিস্তান আলোচনায় বসে কাশ্মীর সমস্যা মিটিয়ে নিলে ভালো হয়।

```