Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা চিকিৎসায় উমিফেনোভির ওষুধে অনুমতি ড্রাগ কন্ট্রোলের, তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করছে সিএসআইআর

দ্য ওয়াল ব্যুরো: রেমডেসিভির, ইন্টারফেরন, টোসিলিজুমাবের পাশাপাশি করোনা চিকিৎসার সলিডারিটি ট্রায়ালে আরও একটি ওষুধকে স্বীকৃতি দিল ড্রাগ কন্ট্রোল। ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধী উমিফেনোভির (Umifenovir) ওষুধ করোনা সংক্রমণ কমাতেও ভাল কাজ করছে বলে দাবি। এ

করোনা চিকিৎসায় উমিফেনোভির ওষুধে অনুমতি ড্রাগ কন্ট্রোলের, তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করছে সিএসআইআর

শেষ আপডেট: 18 June 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: রেমডেসিভির, ইন্টারফেরন, টোসিলিজুমাবের পাশাপাশি করোনা চিকিৎসার সলিডারিটি ট্রায়ালে আরও একটি ওষুধকে স্বীকৃতি দিল ড্রাগ কন্ট্রোল। ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধী উমিফেনোভির (Umifenovir) ওষুধ করোনা সংক্রমণ কমাতেও ভাল কাজ করছে বলে দাবি। এই ওষুধের প্রথম দুই ট্রায়ালের রিপোর্ট সন্তোষজনক বলে জানিয়েছে কেন্দ্রের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ও ড্রাগ কন্ট্রোলের অনুমোদনে এই ওষুধের তৃতীয় পর্যায়ের (ফেজ-৩) ট্রায়াল শুরু হতে চলেছে। লখনৌতে সিএসআইআরের সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউটের (সিডিআরআই) ল্যাবরেটরিতে উমিফেনোভির ওষুধ নিয়ে গবেষণা চলছে। এই ওষুধের ফেজ-৩ ট্রায়াল হবে লখনৌয়ের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটি, ড. রাম মনোহর লোহিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স এবং লখনৌ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

করোনা থেরাপিতে কীভাবে কাজ করবে উমিফেনোভির?

উমিফেনোভিরের ব্র্যান্ড নাম হল আরবিডল (Arbidol) । এটি মূলত অ্যান্টিভাইরাল ওষুধ যা ইনফ্লুয়েঞ্জার মতো সংক্রমণ সারাতে কাজে লাগে। এই ওষুধের নির্মাতা সংস্থা একটি রাশিয়ান কোম্পানি ফার্মস্ট্যান্ডার্ড। চিন ও রাশিয়াতেই এই ওষুধের ব্যবহার বেশি। মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এই ওষুধকে ইমার্জেন্সি মেডিসিনের তালিকায় না ফেললেও, ভাইরাল সংক্রমণের চিকিৎসায় এই ওষুধের প্রয়োগ করেন ডাক্তাররা। উমিফেনোভিরের কাজ হল ভাইরাসের লিপিড-প্রোটিন মেমব্রেনকে মানুষের দেহকোষের কোষপর্দার সঙ্গে যুক্ত হতে বাধা দেওয়া। অর্থাৎ ভাইরাল ক্যাপসিড এবং দেহকোষের রিসেপটরের মধ্যে যে যোগসূত্র তৈরি হয়, তাকেই ভেঙে দিতে পারে এই ওষুধ। সার্স-কভ-২ ভাইরাসের স্পাইক গ্লাইকোপ্রোটিন (S) দেহকোষের দুই রিসেপটর প্রোটিন যথা ACE2 CD147 এর সঙ্গে যুক্ত হয়ে কোষের মধ্যে ঢুকতে পারে। গবেষকরা বলছেন, উমিফেনোভির ভাইরাল প্রোটিন এবং দেহকোষের প্রোটিনের মধ্যে সেতুটাই নষ্ট করে দিতে পারে। ফলে ভাইরাস আর কোষে ঢুকে প্রতিলিপি তৈরি করে সংখ্যায় বাড়তে পারে না। শরীরে ভাইরাসের বিভাজন যদি কমে যায় তাহলে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনাও কমে। দেখা গেছে, উমিফেনোভির ডিএনএ ভাইরাসের তুলনায় আরএনএ ভাইরাসের সংক্রমণ কমাতেই বেশি কার্যকরী। এই গুণটাকেই কাজে লাগাতে চাইছেন বিজ্ঞানীরা। সিএসআইআর-সিডিআরআইয়ের ডিরেক্টর অধ্যাপক তাপস কুণ্ডু বলেছেন, উমিফেনোভির করোনা চিকিৎসায় নিরাপদ। ক্নিনিকাল ট্রায়ালে দেখা গেছে, এই ওষুধের ক্রিয়া রোগীদের জন্যও সুরক্ষিত। এমনকি প্রোফাইল্যাকটিক ড্রাগ হিসেবেও উমিফেনোভিরের ব্যবহার চলতে পারে। সিএসআইআরের ডিরেক্টর জেনারেল ডক্টর শেখর সি মান্ডে বলেছেন, উমিফেনোভিরের ট্রায়াল রিপোর্ট ভালর দিকেই। করোনা সারাতে এই ওষুধ কার্যকরী ভূমিকা নিতে পারে। ভারতেও এই ওষুধের উৎপাদন শুরু করেছে গোয়ার একটি কোম্পানি মেডিজ়েস্ট ফার্মাসিউটিক্যালস। এই সংস্থা ড্রাগ কন্ট্রোলের লাইসেন্সও পেয়ে গিয়েছে। করোনা চিকিৎসায় ইতিমধ্যেই জাপানি ড্রাগ ফ্যাভিপিরাভিরের ট্রায়ালে অনুমতি দিয়েছে ড্রাগ কন্ট্রোল। জাপানি ড্রাগ ‘ফ্যাভিপিরাভির’ (Favipiravir) বা টি–৭০৫ বানিয়েছে জাপানের ফুজিফিল্ম টোয়ামা কেমিক্যাল। এই ড্রাগের ব্র্যান্ড নাম হল ‘অ্যাভিগান’ । ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হলুদ জ্বর, হাত ও পায়ের যে কোনও ভাইরাল ইনফেকশন কমাতে পারে এই ওষুধ। মূলত এই ড্রাগের রাসায়নিক ফর্মুলা আরএনএ (RNA) ভাইরাসের ক্ষতিকর প্রভাব কমাতে পারে।ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হলুদ জ্বর, হাত ও পায়ের যে কোনও ভাইরাল ইনফেকশন কমাতে পারে এই ওষুধ। মূলত এই ড্রাগের রাসায়নিক ফর্মুলা আরএনএ (RNA) ভাইরাসের ক্ষতিকর প্রভাব কমাতে পারে। ড্রাগ কন্ট্রোলার জেনারেলের অনুমোদনে ফ্যাভিপিরাভিরের ক্লিনিকাল ট্রায়াল শুরু হয়েছে মুম্বইয়ের গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালসে।

```