Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আত্মীয় ভর্তি হাসপাতালে, দেখতে যাওয়ার পথেই উল্টে গেল বাইক! উলুবেড়িয়ায় মৃত ২

সাবির এবং সুদানের এক আত্মীয় অসুস্থ অবস্থায় ভর্তি রয়েছেন উলুবেড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে। তাঁকে দেখার জন্যই শনিবার রাতে বেরিয়েছিলেন সাবির, সুদান সহ আরও ২ জন।

আত্মীয় ভর্তি হাসপাতালে, দেখতে যাওয়ার পথেই উল্টে গেল বাইক! উলুবেড়িয়ায় মৃত ২

শেষ আপডেট: 24 April 2024 19:55

দ্য ওয়াল ব্যুরো: অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আত্মীয়। তিনি কেমন আছেন, তা জানার জন্যই বাইকে চেপে হাসপাতালে যাচ্ছিলেন দুই যুবক। কিন্তু যাওয়া আর হল না। মাঝপথেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারল বাইক। মর্মান্তিক সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই যুবকেরই।

ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ায়। মৃত দুই যুবকের নাম শেখ সাবির আলি মিদ্যে (৩৭) এবং শেখ সুদান (৪৮)। একজনের বাড়ি পাঁচলা থানার জয়নগর এলাকায়। অন্যজন থাকেন সাঁকরাইলের সুলাটি সিপাহীপাড়াতে।

জানা গেছে, সাবির এবং সুদানের এক আত্মীয় অসুস্থ অবস্থায় ভর্তি রয়েছেন উলুবেড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে। তাঁকে দেখার জন্যই শনিবার রাতে বেরিয়েছিলেন সাবির, সুদান সহ আরও ২ জন। বাইকে করে যাচ্ছিলেন ৪ জন। রাত তখন ১টা হবে, সেই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাইকটি। ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় সেটি। 

রাস্তায় ছিটকে পড়েন ৪ জনেই। তাঁদের মধ্যে গুরুতরভাবে জখম হন সাবির এবং সুদান। তাঁদের সকলকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।


```