Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোভিডের টিকা নিলেন রানি এলিজাবেথ, প্রিন্স ফিলিপ

দ্য ওয়াল ব্যুরো : উইন্ডসর ক্যাসলে কোভিডের টিকা নিলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। একইসঙ্গে টিকা নিয়েছেন তাঁর স্বামী প্রিন্স ফিলিপ। সাধারণত বাকিংহাম প্যালেস থেকে রানি অথবা রাজপরিবারের কারও স্বাস্থ্যের খবর জানানো হয় না। কিন্তু শনিবার রাজপ

কোভিডের টিকা নিলেন রানি এলিজাবেথ, প্রিন্স ফিলিপ

শেষ আপডেট: 9 January 2021 16:36

দ্য ওয়াল ব্যুরো : উইন্ডসর ক্যাসলে কোভিডের টিকা নিলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। একইসঙ্গে টিকা নিয়েছেন তাঁর স্বামী প্রিন্স ফিলিপ। সাধারণত বাকিংহাম প্যালেস থেকে রানি অথবা রাজপরিবারের কারও স্বাস্থ্যের খবর জানানো হয় না। কিন্তু শনিবার রাজপ্রাসাদের মুখপাত্র বলেছেন, রানি এবং ডিউক অব এডিনবরা আজ কোভিড ১৯ ভ্যাকসিন নিয়েছেন। রাজপ্রাসাদের একটি সূত্র থেকে জানা যায়, ৯৪ বছরের রানি ও ৯৯ বছর বয়সী প্রিন্স ফিলিপকে ইঞ্জেকশন দিয়েছেন উইন্ডসর ক্যাসলের নিজস্ব চিকিৎসক। বিশ্বে সর্বপ্রথম টিকাকরণ শুরু হয়েছে ব্রিটেনেই। রাশিয়াতে যদিও অল্প সংখ্যক মানুষকে স্পুটনিক ভি টিকা দেওয়া শুরু করেছিল গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট, তবে সে ব্যাপারে সরকারি তরফে কিছু জানানো হয়নি। ডাক্তার, স্বাস্থ্যকর্মী তথা প্রথম সারির কোভিড যোদ্ধাদেরই প্রথম টিকাকরণ হচ্ছে সব দেশেই। একই সঙ্গে প্রবীণ নাগরিকদেরও টিকা দেওয়া হচ্ছে। ব্রিটেনে ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) কর্মীদের আগে টিকার ইঞ্জেকশন দেবে মোডার্না। বরিস সরকার জানিয়েছে, মোডার্নার থেকে মোট ১ কোটি ৭০ লক্ষ টিকার ডোজ কেনার প্রস্তাব পাঠানো হয়েছে। ফাইজারের টিকা সবচেয়ে আগে ছাড়পত্র পেয়েছে ব্রিটেনে। দিনকয়েক আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকার টিকায় সবুজ সঙ্কেত দিয়েছে ব্রিটেনের মেডিসিন রেগুলেটরি কমিটি। পরে মোডার্নার টিকাতেও জরুরি ভিত্তিতে অনুমোদন দিয়েছে বরিস জনসন সরকার। কিছুদিন আগে মোডার্নাকে টিকাকরণের অনুমতি দিয়েছে আমেরিকা। সেখানে গণহারে টিকা দিতে শুরু করেছে ওই মার্কিন ফার্মা জায়ান্ট। ব্রিটেন-স্ট্রেন বা করোনার নতুন স্ট্রেন নষ্ট করতে পারবে আরএনএ টিকা, এমন দাবি আগেই করেছে মোডার্না। ভাইরোলজিস্টরা বলছেন, সিন্থেটিক আরএনএ দিয়ে তৈরি ভ্যাকসিন করোনার সুপার-স্প্রেডার স্ট্রেনের বিভাজন থামাতে পারে। স্বাস্থ্যসচিব বলছেন, মোডার্নার টিকাকরণ শুরু হলে ব্রিটেনে নতুন স্ট্রেনের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসতে পারে। ব্রিটেনে এখনও অবধি ১৫ লক্ষ মানুষকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়ে গেছে। ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে আরও আড়াই থেকে তিন কোটিকে টিকার ডোজ দেওয়া হয়ে যাবে বলেই আশা ব্রিটেনের স্বাস্থ্য দফতরের। স্বাস্থ্যসচিব ম্যাট হ্যানকক বলেছেন, ব্রিটেনের জনসংখ্যা প্রায় সাড়ে ৬ কোটি। সেখানে তিনটি ভ্যাকসিন নির্মাতা সংস্থার থেকে মোট ৩৬ কোটির বেশি ডোজ কেনার প্রস্তাব দেওয়া হয়েছে। দেশের সমস্ত নাগরিকদেরই টিকার দুটি করে ডোজ দিতে কোনও সমস্যাই হবে না।

```