Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাশিয়ার আক্রমণের ৩০০ দিন পার! হোয়াইট হাউসে বাইডেনের সঙ্গে সাক্ষাৎ জেলেনস্কির

দ্য ওয়াল ব্যুরো: রাশিয়ার ইউক্রেন (Ukrain) আক্রমণের পর এই প্রথম বিদেশ সফরে গেলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Zelensky)। বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছন তিনি। সেখানে নামার পরেই হোয়াইট হাউসে (White House) গিয়ে মার্কিন প্রেসিডে

রাশিয়ার আক্রমণের ৩০০ দিন পার! হোয়াইট হাউসে বাইডেনের সঙ্গে সাক্ষাৎ জেলেনস্কির

শেষ আপডেট: 22 December 2022 05:02

দ্য ওয়াল ব্যুরো: রাশিয়ার ইউক্রেন (Ukrain) আক্রমণের পর এই প্রথম বিদেশ সফরে গেলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Zelensky)। বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছন তিনি। সেখানে নামার পরেই হোয়াইট হাউসে (White House) গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের (Joe Biden) সঙ্গে দেখা করেন জেলেনস্কি।

প্রথমে জানা গিয়েছিল জেলেনস্কির নিরাপত্তাজনিত সমস্যার কারণে এই সফর বাতিল হয়ে যেতে পারে। তবে শেষ অবধি আমেরিকার গুপ্তচর বিমানের কড়া নজরদারির মধ্যে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছন ইউক্রেনের প্রেসিডেন্ট। এরপর বাইডেনের সঙ্গে সাক্ষাতের পর জেলেনস্কি একটি টুইটে জানান যে, তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসেও বক্তৃতা দেবেন। একইসঙ্গে তাঁর আশা, এই সফরের মাধ্যমে আমেরিকার সাহায্যে ইউক্রেনের প্রতিরক্ষা শক্তি আরও বাড়বে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে জেলেনস্কির দেখা হওয়ার পর হ্যান্ডশেকের ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। সূত্রের খবর, সাক্ষাতের পর প্রায় দু'ঘণ্টা ধরে নিজেদের মধ্যে আলোচনা সারেন দু'জন। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ-প্রতিরোধে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় পাশে রয়েছে বলে বার্তাও দিয়েছেন বাইডেন।

Zelensky, Joe Biden, Ukrain, White House

রাশিয়ার হামলার পর থেকে অস্ত্র, অর্থ সব দিক থেকেই ইউক্রেনকে সাহায্য করেছে এবং এখনও করছে জো বাইডেনের প্রশাসন। ভবিষ্যতেও এই সাহায্য অব্যাহত থাকবে বলে জেলেনস্কিকে আশ্বাস দিয়েছেন তিনি। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের পরই এই ঘোষণা করেছেন বাইডেন।

পরে মার্কিন প্রেসিডেন্টকে বলতে শোনা যায়, 'এই ভয়াবহ যুদ্ধের মধ্যে দিয়ে ৩০০ দিন কেটে গেল, বিশ্বাস করতে কষ্ট হয়। ইউক্রেনের সাধারণ মানুষের উপর রাশিয়ার এই আক্রমণ ইতিহাস মনে রাখবে।' এরপরে জেলেনস্কি বলেন, 'মার্কিন কংগ্রেস আমায় যেভাবে পাশে থেকে সমর্থন জানিয়েছে, তাতে আমি আপ্লুত। ইউক্রেনের সাধারণ জনগণের হয়ে আমেরিকার সকল বাসিন্দাদেরও ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।'

আট কিশোরী মিলে প্রৌঢ়কে কুপিয়ে খুন! টরন্টোয় হাড় হিম করা ঘটনা


```