Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘মানুষের ভুলে’ই গুলি, তাতেই ভেঙে পড়েছিল ইউক্রেনের বোয়িং, বলল ইরান

দ্য ওয়াল ব্যুরো: ইউক্রেনের যে বিমান ভেঙে এত বিতর্ক, শেষ পর্যন্ত সেই দুর্ঘটনার দায় স্বীকার করে নিল ইরান। তবে তাদের বয়ান হল, ‘মানুষের ভুলে’ এমন ঘটনা ঘটে গেছে, যাকে বলে ‘হিউম্যান এরর’। আরও পড়ুন: মিসাইল হামলাতেই ভেঙে পড়ছে ইউক্রেনের বিমান, ভিড

‘মানুষের ভুলে’ই গুলি, তাতেই ভেঙে পড়েছিল ইউক্রেনের বোয়িং, বলল ইরান

শেষ আপডেট: 11 January 2020 05:22

দ্য ওয়াল ব্যুরো: ইউক্রেনের যে বিমান ভেঙে এত বিতর্ক, শেষ পর্যন্ত সেই দুর্ঘটনার দায় স্বীকার করে নিল ইরান। তবে তাদের বয়ান হল, ‘মানুষের ভুলে’ এমন ঘটনা ঘটে গেছে, যাকে বলে ‘হিউম্যান এরর’।

আরও পড়ুন: মিসাইল হামলাতেই ভেঙে পড়ছে ইউক্রেনের বিমান, ভিডিও ফুটেজ দেখিয়ে দাবি কানাডার

এই সপ্তাহের গোড়ার দিকে ইরানের সেনার নিরিখে স্পর্শকাতর এলাকায় ভেঙে পড়ে যাত্রীবাহী বিমান। তারপরে ইরানের দিকে আঙুল উঠলেও তারা এই ঘটনার দায় অস্বীকারই করে আসছিল। এমনকি ব্ল্যাকবক্স পরীক্ষা করা, দরকারে ফরাসি বিশেষজ্ঞ দিয়ে তদন্ত করানোর কথাও বলছিল। অন্য কোনও দেশের কাছে কোনও তথ্য থাকলেও তাও ইরানকে দেওয়ার কথা বলছিল তেহরান। অবশেষে তারা নিজেরাই মেনে নিল যে ভুল করে এমন ঘটনা ঘটে গেছে।

আরও পড়ুন: ইরানের ভুল হামলার জেরে তেহরানে ভেঙে পড়েছে বিমান! দাবি করল আমেরিকা, রাষ্ট্রসঙ্ঘের দ্বারস্থ ইউক্রেন

যারা এই ঘটনার জন্য দায়ী তাদের উপযুক্ত বিচার হবে বলেও আশ্বাস দিয়েছে ইরান। সে দেশের বিদেশমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, “মার্কিন যুক্তরাষ্ট্র যে ধ্বংসাত্মক অ্যাডভেঞ্চার করছে তার জন্যই এই মানুষের ভুলটা হয়েছে।” https://twitter.com/JZarif/status/1215847283381755914 ওই দুর্ঘটনায় বিমানে থাকে ১৭৬জন যাত্রীই মারা যান। মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করেছে ইরান, নিহতদের পরিবারকে তারা সমবেদনাও জানিয়েছে। ইরান ও কানাডা যখন দাবি করেছিল যে ওই বিমান লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল তখন তা অস্বীকার করেছিল ইরান। ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেইনি বিমানবন্দর থেকে বুধবার সকালে ওড়ার কথা ছিল ইউক্রেনের বিমান বোয়িং ৭৩৭-এর। বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই তা ভেঙে পড়ে। দুর্ঘটনার পরে ইরান সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের মুখপাত্র রেজা জাফরজাদেহ জানিয়েছিলেন, বিমান ভেঙে পড়ার খবর পাওয়ার পরেই সেখানে বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল ও মেডিক্যাল টিম পাঠানো হয়। ইরান ইমারজেন্সি সার্ভিসেসের প্রধান পিরহোসেইন কৌলিভান্দ জানিয়েছিলেন, ভেঙে পড়ার পরেই বিমানে আগুন লেগে গিয়েছিল।

```