Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

কিভের কাছে ভয়ঙ্কর হেলিকপ্টার দুর্ঘটনা! চপার ভেঙে মৃত মন্ত্রী-সহ ১৬

দ্য ওয়াল ব্যুরো: ইউক্রেনের (Ukraine) কিভের কাছে ব্রোভারি শহরে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনা (helicopter crash)! বুধবার সকালে বাচ্চাদের স্কুলের সামনে ভেঙে পড়ে সেই চপার। জানা গেছে, এই ঘটনায় সেদেশের এক মন্ত্রী (minister)-সহ অন্ততপক্ষে ১৬ জনে

কিভের কাছে ভয়ঙ্কর হেলিকপ্টার দুর্ঘটনা! চপার ভেঙে মৃত মন্ত্রী-সহ ১৬

শেষ আপডেট: 18 January 2023 10:48

দ্য ওয়াল ব্যুরো: ইউক্রেনের (Ukraine) কিভের কাছে ব্রোভারি শহরে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনা (helicopter crash)! বুধবার সকালে বাচ্চাদের স্কুলের সামনে ভেঙে পড়ে সেই চপার। জানা গেছে, এই ঘটনায় সেদেশের এক মন্ত্রী (minister)-সহ অন্ততপক্ষে ১৬ জনের মৃত্যু (death) হয়েছে। সেই মৃতদের তালিকায় রয়েছে দুই শিশুও।

সূত্রের খবর, ইউক্রেনের ইন্টেরিয়র মন্ত্রী ডেনিস মনাসিরস্কাই এই দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ইউক্রেনের ন্যাশনাল পুলিশের প্রধান ইগর কিমেঙ্কো।

Ukraine, helicopter crash, minister, death

জানা গেছে, হেলিকপ্টার ভেঙে পড়ার পরই আগুন ধরে যায় সেখানে। দাউদাউ করে জ্বলতে থাকে চারপাশ। রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা এলাকা। ঘটনার পরপরই সেখানে ছুটে আসে উদ্ধারকারী দল। শুরু হয় উদ্ধারকাজ।

https://twitter.com/i/status/1615626185127624706

উল্লেখ্য, গত বছর ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে প্রথম হামলা চালায় রাশিয়া। পরে এই ব্রোভারি শহরেই প্রথমবার রুশ সেনারা বাধার সম্মুখীন হয়েছিল।

Ukraine, helicopter crash, minister, death

যদিও হেলিকপ্টারটি কেন বা কীভাবে ভেঙে পড়েছে, তা এখনও স্পষ্ট নয়। এখনও ইউক্রেনের অধিকাংশ এলাকা নিজেদের দখলে রেখেছে রাশিয়া। তাদের পক্ষ থেকেও এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। অন্যদিকে ইউক্রেনও এই দুর্ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে কোনও অভিযোগ আনেনি।

ঘোর দুর্দিন! মাইক্রোসফ্টও বিপুল ছাঁটাইয়ের পথে, শুরু বুধবার থেকেই


```