
শেষ আপডেট: 13 March 2022 11:12
দ্য ওয়াল ব্যুরো: যুদ্ধের উত্তাপ ক্রমেই বাড়ছে ইউক্রেনে (Ukraine)। পরিস্থিতি খারাপ থেকে খারাপতর হচ্ছে। এবার ইউক্রেনের পশ্চিম অংশেও আক্রমণ করেছে রুশ সেনা। এর পরেই ভারতের বিদেশ মন্ত্রকের তরফে সিদ্ধান্ত নিয়ে সরিয়ে ফেলা হচ্ছে ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস। কারণ এই ইউক্রেনের ((Ukraine)) পশ্চিম অঞ্চলেই অবস্থিত ভারতীয় দূতাবাস। আক্রমণে ক্ষতি হতে পারে সেটিরও। তাই সাময়িক ভাবে ইউক্রেনের পড়শি দেশ পোল্যান্ডে সরানো হবে ভারতীয় দূতাবাস।
রবিবার কেন্দ্রের তরফে বিবৃতি প্রকাশ করে দূতাবাস স্থানান্তরণের কথা জানানো হয়। বলা হয়, 'ইউক্রেনে নিরাপত্তার যে ভাবে অবনতি হচ্ছে, দেশের পশ্চিম অংশে যে ভাবে হামলা অব্যাহত, তাতেই অস্থায়ী ভাবে ইউক্রেন থেকে পোল্যান্ডে ভারতীয় দূতাবাসকে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।'
পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে আগামী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।
আজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন গঙ্গার মাধ্যমে ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরানো, সেখানে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা নিয়ে বিশদে আলোচনা করেন তিনি। তার পরই দূতাবাস অস্থায়ী ভাবে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
অস্ট্রেলিয়ার প্লেয়ারদের লাঞ্চে ডাল-রুটি দিল পাকিস্তান! 'জেলের খাবার' কটাক্ষ নেটিজেনদের