Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মা কালীকে মেরিলিন মনরো সাজিয়েছে ইউক্রেন সরকার! তীব্র আপত্তি জানাল ভারত

দ্য ওয়াল ব্যুরো: কানাডাবাসী ভারতীয় বংশোদ্ভূত পরিচালক লীনা মণিমেকালাইয়ের কালী পোস্টার নিয়ে বিতর্ক এখনও টাটকা জনমানসে। এবার সেই মা কালী নিয়েই আরও একটি বিতর্কিত ছবি পোস্ট করল ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক (Ukraine Defense Ministry)। তাঁরা একটি

মা কালীকে মেরিলিন মনরো সাজিয়েছে ইউক্রেন সরকার! তীব্র আপত্তি জানাল ভারত

শেষ আপডেট: 1 May 2023 13:11

দ্য ওয়াল ব্যুরো: কানাডাবাসী ভারতীয় বংশোদ্ভূত পরিচালক লীনা মণিমেকালাইয়ের কালী পোস্টার নিয়ে বিতর্ক এখনও টাটকা জনমানসে। এবার সেই মা কালী নিয়েই আরও একটি বিতর্কিত ছবি পোস্ট করল ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক (Ukraine Defense Ministry)। তাঁরা একটি আর্টওয়ার্ক (Maa Kali artwork) প্রকাশ করেছে সামাজিক মাধ্যমে, যা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে।

কী রয়েছে সেই ছবিতে?

সেখানে দেখা যাচ্ছে ঘন কালো মেঘের ছবি। যার উপর দিয়ে শিল্পকর্ম করা হয়েছে। একটি নারী শরীর আঁকা হয়েছে ওই মেঘের উপর দিয়ে, যা দেখে হিন্দুদের দেবী মা কালীর মিল পাওয়া যাচ্ছে। সেই নারীর জিভ বের করা, গলায় মুণ্ডুমালা এবং ফুলের মালা। তবে হাতে খাঁড়া বা অসুরের মুণ্ডু নয়। হাতদু'টি জড়ো করে ধরে রাখা আছে পেটের নীচে। সেখানে মেঘটা উড়ন্ত স্কার্টের আকার নিয়েছে। ছবিটির সঙ্গে হলিউড অভিনেত্রী মেরিলিন মনরোর একটি বিখ্যাত ছবিরও মিল খুঁজে পেয়েছেন নেটিজেনরা।

Maa Kali, artwork, Ukraine Defense Ministry

ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রক রবিবার এই ছবিটি নিজেদের টুইটারে পোস্ট করেছেন। যদিও এখন সেটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই পোস্ট দেখেই ক্ষোভে ফেটে পড়েন অনেকে। কারণ, এই ছবি হিন্দুদের ধর্মীয় বিশ্বাসকে উপহাস করছে বলে মনে করছেন নেটিজেনদের একাংশ। যদিও সেই টুইটার হ্যান্ডল থেকে বলা হয়েছে যে, এটি নেহাতই একটি শিল্পকর্ম। তবে তার সঙ্গে হিন্দু দেবীর মিল থাকা নিয়েই যত বিতর্কের সৃষ্টি।

https://twitter.com/SanskarBarot/status/1652485616863682560?s=20

ভারতীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের মুখ্য উপদেষ্টা কাঞ্চন গুপ্ত লেখেন ইউক্রেনপ্রতিরক্ষা মন্ত্রকের ওই টুইট উল্লেখ করে লেখেন, 'এটা সারা বিশ্বে হিন্দুদের অনুভূতির উপর আঘাত'।

https://twitter.com/KanchanGupta/status/1652568695758262273

উল্লেখ্য, গতবছর জুন-জুলাই মাসে কানাডা নিবাসী ভারতীয় মহিলা চিত্র পরিচালক লীনা মণিমেকালাইয়ের 'কালী' ছবির পোস্টার নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়েছিল জাতীয় রাজনীতিতে। গেরুয়াবাদীদের অভিযোগ এই যে, ওই পোস্টারে মা কালী সিগারেট খাচ্ছেন, এটা হিন্দুদের অপমান, দেবীর অবমাননা।

এই নিয়ে যখন লীনার গ্রেফতারির দাবিতে সরব গেরুয়া শিবির, তখন তাঁর পাশে দাঁড়িয়েছিলেন তৃণমূলের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। তিনি বলেছিলেন, মা কালী তো মদ-মাংসের দেবী। সিগারেট খেলে আপত্তি কীসের? যদিও দলীয় সাংসদের সেই মন্তব্যকে সমর্থন করেনি তৃণমূল।

দলের তরফে জানিয়ে দেয় মা কালী নিয়ে মহুয়া মৈত্রের বক্তব্য তাঁর একান্তই ব্যক্তিগত। দল তাঁর বক্তব্যকে সমর্থন করে না। এরপরই মহুয়ার সাংসদ পদ খারিজের দাবিতে তোলপাড় করে বিজেপি। এমনকী তাঁর চরিত্র নিয়েও সামাজিক মাধ্যমে খাপ পঞ্চায়েত বসিয়েছিল উগ্র হিন্দুত্ববাদীদের একাংশ। যদিও শেষ অবধি বিষয়টি সময়ের সঙ্গে সঙ্গেই চাপা পড়ে যায়।

মা কালী নিয়ে মহুয়ার বক্তব্য উড়িয়ে দিল কালীঘাট! পাশে নেই তৃণমূল


```