Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Ukraine Crisis: পোষ্যদের ফেলে ফিরতে নারাজ, ইউক্রেনের বাঙ্কারে দিন কাটাচ্ছেন ভারতীয় ডাক্তার

(Ukraine Crisis) যুদ্ধ চলছে, একের পর এক ধ্বংসস্তূপের চেহারা নিচ্ছে ইউক্রেনের (Ukraine) শহরগুলো। দেশের আকাশে বাতাসে শুধু পরিত্রাণের আর্তনাদ। দেশ ছেড়ে পালাতে ব্যস্ত মানুষ। ভারতীয় নাগরিকদের ফেরাতে উদ্যোগী ভারত সরকার। যুদ্ধ বিধস্ত দেশ থেকে কে আ

Ukraine Crisis: পোষ্যদের ফেলে ফিরতে নারাজ, ইউক্রেনের বাঙ্কারে দিন কাটাচ্ছেন ভারতীয় ডাক্তার

শেষ আপডেট: 7 March 2022 10:58

(Ukraine Crisis) যুদ্ধ চলছে, একের পর এক ধ্বংসস্তূপের চেহারা নিচ্ছে ইউক্রেনের (Ukraine) শহরগুলো। দেশের আকাশে বাতাসে শুধু পরিত্রাণের আর্তনাদ। দেশ ছেড়ে পালাতে ব্যস্ত মানুষ। ভারতীয় নাগরিকদের ফেরাতে উদ্যোগী ভারত সরকার। যুদ্ধ বিধস্ত দেশ থেকে কে আগে কীভাবে সেটাই মানুষের মনে মূল প্ৰশ্ন, তখন নিজের পোষ্য ছেড়ে পালিয়ে আসতে রাজি নন এক ভারতীয় ডাক্তার! বিপদের দিনে তাদের ফেলে স্বার্থপরের মত পালিয়ে আসতে রাজি নন গিরিকুমার প্যাটেল। তাঁর দুটি পোষ্য একটি প্যান্থার এবং একটি চিতাবাঘ। যুদ্ধবিধস্ত ডনবাস এলাকার এক বাঙ্কারে এই দুই পোষ্যর সঙ্গেই দিন কাটাচ্ছেন তিনি। মাঝে মধ্যে বেরিয়ে আসছেন বাইরে, নিজের ও পোষ্য দুটির খাবারের জন্য, তারপর আবার সেই একই জায়গায়। ভারতে তাঁর পরিবার তাঁকে বারবার ফিরে আসার কথা বললেও তিনি ফিরতে চান না। তিনি এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেন, 'আমার জীবন বাঁচাতে আমি কখনই আমার পোষ্য প্রাণীদের ত্যাগ করব না। অবশ্যই, আমার পরিবার আমাকে ফিরে আসার জন্য অনুরোধ করছে। কিন্তু আমার আমার পোষ্যরা আমার সন্তান। আমি তাদের সঙ্গেই থাকব এবং আমার শেষ নিশ্বাস পর্যন্ত তাদের রক্ষা করব।' ২০০৭ সালে ডাক্তারি পড়তে তিনি পাড়ি দেন ইউক্রেন। ডাক্তারি পড়া শেষ করে ডনবাসে স্থায়ী বাসিন্দা হয়ে যান। ওখানেরই এক সরকারি হাসপাতালে পরে অর্থোপেডিক হিসেবে যোগ দেন। ওখানকারই এক চিড়িয়াখানাতে চিতাবাঘটিকে অসুস্থ অবস্থায় দেখতে পান তিনি। পরে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাকে দত্তক নেন। এই চিতাবাঘটির বয়স ২০ মাস। আর যে প্যান্থারটি আছে তার বয়স মাত্র ছয়। এই যুদ্ধ বিধস্ত অবস্থায় দুই অবলা জীবকে ফেলে রেখে চলে আসতে রাজি নন ৪০ বছর বয়সী গিরিকুমার। তিনি সংবাদমাধ্যমকে এও জানান, তাঁর ওই ছোট্ট পোষ্য দুটো ভয়ে সিঁটিয়ে আছে, গোলা-বারুদের শব্দের সঙ্গে তারা পরিচিত নয়, ওদের বাঁচাতেই হবে। এই প্রকল্প নিয়েই দিন কাটাচ্ছেন ভারতীয় ডাক্তার। পুতিনকে ফোন মোদীর, ভারতীয়দের নিরাপদে ফেরাতে অনুরোধ

```