নবান্নের কন্ট্রোল রুমে ফোন বাংলার ৭২ পরিবারের, তথ্য পাঠাল কেন্দ্রের কাছে
দ্য ওয়াল ব্যুরো: আজই ইউক্রেনে (Ukraine) আটকে পড়ার বাংলার বাসিন্দাদের জন্য কন্ট্রোল রুম (control room) চালু করেছিল নবান্ন(Nabanna)। জরুরি ভিত্তিক এই পরিষেবা চালু হওয়ার পরই বহু মানুষ তাঁদের আপনজনের খোঁজে ফোন করেছেন হেল্প লাইন (Help Line) নম্ব
শেষ আপডেট: 25 February 2022 16:11
দ্য ওয়াল ব্যুরো: আজই ইউক্রেনে (Ukraine) আটকে পড়ার বাংলার বাসিন্দাদের জন্য কন্ট্রোল রুম (control room) চালু করেছিল নবান্ন(Nabanna)। জরুরি ভিত্তিক এই পরিষেবা চালু হওয়ার পরই বহু মানুষ তাঁদের আপনজনের খোঁজে ফোন করেছেন হেল্প লাইন (Help Line) নম্বরে। নবান্ন সূত্রে খবর, খোলার পর রাত ৯টা পর্যন্ত ৭২টি পরিবার তাঁদের আপনজনের খোঁজে ফোন করেছেন।
নবান্ন সূত্রে আরও জানা যাচ্ছে, তার মধ্যে ৩০ জনের বিস্তারিত নথি ইতিমধ্যেই কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে। কেন্দ্রের বিদেশ মন্ত্রকের সঙ্গে এই বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখছে নবান্ন। এক সিনিয়র আইএএস অফিসারের নেতৃত্বে ডব্লিউবিসিএস অফিসারদের নিয়ে এই কন্ট্রোল রুম খোলা হয়েছে।
আরও পড়ুনঃ
ইউক্রেনের সেনা অস্ত্রত্যাগ করলে আমরা আলোচনায় রাজি, দু'দিন যুদ্ধের পরে ঘোষণা রাশিয়ার
প্রসঙ্গত, যেসব বাঙালিরা আটকে রয়েছেন ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে, তাঁদের সাহায্য করারও চেষ্টা করা হবে। সকাল ন'টা থেকে রাত ন'টা পর্যন্ত চালু থাকবে পরিষেবা। কন্ট্রোল রুমের নম্বর হল: ২২১৪৩৫২৬, ১০৭০।
তবে এখনও তবে ইউক্রেনে কতজন আটকে আছেন, এ নিয়ে এখনও পর্যন্ত কোনও সুস্পষ্ট ধারণা নেই নবান্নের কাছে। তাই অবিলম্বে সমস্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন। যত দ্রুত সম্ভব নিজের নিজের জেলায় কতজন ইউক্রেনে আটকে আছে সেই তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের।