Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

Ukraine Biden : ইউক্রেন নিয়ে দৃঢ় অবস্থান নিতে পারেনি ভারত, মন্তব্য বাইডেনের

দ্য ওয়াল ব্যুরো : 'আমেরিকার মিত্রদের মধ্যে একমাত্র ভারতই ইউক্রেন (Ukraine Biden) নিয়ে দৃঢ় অবস্থান নিতে পারেনি।' সোমবার এমনই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর দাবি, ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন এবং এশিয়ায় আমেরিকার মিত্র দে

Ukraine Biden : ইউক্রেন নিয়ে দৃঢ় অবস্থান নিতে পারেনি ভারত, মন্তব্য বাইডেনের

শেষ আপডেট: 22 March 2022 02:17

দ্য ওয়াল ব্যুরো : 'আমেরিকার মিত্রদের মধ্যে একমাত্র ভারতই ইউক্রেন (Ukraine Biden) নিয়ে দৃঢ় অবস্থান নিতে পারেনি।' সোমবার এমনই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর দাবি, ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন এবং এশিয়ায় আমেরিকার মিত্র দেশগুলি সকলেই রাশিয়ার হানাদারির বিপক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে (Ukraine Biden)। যুদ্ধ শুরু হওয়ার পরে তারা নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়ার বিরুদ্ধে। এর ফলে রাশিয়ার মুদ্রার দাম কমেছে (Ukraine Biden)। আন্তর্জাতিক বাণিজ্যে রাশিয়া একঘরে হয়ে পড়েছে। বিদেশ থেকে উন্নত প্রযুক্তি আমদানি করতে তাদের সমস্যা হচ্ছে।

ব্যবসা বন্ধ (Ukraine Biden)

কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে ভারত বাদে প্রত্যেকেই রাশিয়ার সঙ্গে বাণিজ্য বন্ধ করেছে (Ukraine Biden)। ওই গোষ্ঠীর অপর সদস্যরা হল অস্ট্রেলিয়া, জাপান ও আমেরিকা। রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিতেও অস্বীকার করেছে ভারত। মার্কিন ব্যবসায়ীদের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে বাইডেন বলেন, রাশিয়ার বিরুদ্ধে ন্যাটো ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলি ঐক্যবদ্ধ ফ্রন্ট গড়ে তুলেছে।

তাঁর কথায়, "কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে একমাত্র ভারতই ইউক্রেনের যুদ্ধ নিয়ে দৃঢ় অবস্থান নিতে পারেনি। কিন্তু জাপান অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও একই কথা বলা যায়।"

মার্কিন প্রেসিডেন্ট বলেন, "পুতিন ভাবছেন, তিনি ন্যাটোকে ভাঙতে পারবেন। বাস্তবে ন্যাটো আরও ঐক্যবদ্ধ, আরও শক্তিশালী হয়ে উঠেছে।" ভারতের তৈল শোধনাগারগুলি এখনও রাশিয়া থেকে কম দামে তেল কিনছে। বিশ্ব জুড়ে যে দেশগুলি সবচেয়ে বেশি পরিমাণে তেল আমদানি করে, ভারতের স্থান তাদের মধ্যে তিন নম্বরে। এদেশে বছরে যে পরিমাণ তেল প্রয়োজন হয়, তার ৮৫ শতাংশ আসে বিদেশ থেকে। একসময় ভারতের আমদানি করা তেলের এক শতাংশেরও কম আসত রাশিয়া থেকে। কিন্তু ইউক্রেনে যুদ্ধের ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। ফলে রাশিয়ার তেলের ওপরে বেশি নির্ভরশীল হয়ে উঠছে ভারত।

আরও পড়ুন : চায়ের কাপে জেলেনক্সি! ইউক্রেনের প্রেসিডেন্টের নামে চা বানাল অসমের কোম্পানি!


```