Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

Ukraine Airstrike: ভিনিৎসিয়ার বিমানবন্দরে হামলা, নিহত ৯

(Ukraine Airstrike) ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার ১২ দিনের মাথাতেও অবস্থার কোন পরিবর্তন হয়নি। একের পর এক হামলার ঘটনায় বিধস্ত হয়ে পড়ছে দেশের একাধিক শহর। দেশের বিভিন্ন সরকারি ভবনের ওপর হামলা চালাচ্ছে রুশ সেনারা। একাধিক বিস্ফোরণে কেঁপে উঠছে দেশ

Ukraine Airstrike: ভিনিৎসিয়ার বিমানবন্দরে হামলা, নিহত ৯

শেষ আপডেট: 7 March 2022 09:45

(Ukraine Airstrike) ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার ১২ দিনের মাথাতেও অবস্থার কোন পরিবর্তন হয়নি। একের পর এক হামলার ঘটনায় বিধস্ত হয়ে পড়ছে দেশের একাধিক শহর। দেশের বিভিন্ন সরকারি ভবনের ওপর হামলা চালাচ্ছে রুশ সেনারা। একাধিক বিস্ফোরণে কেঁপে উঠছে দেশ। এবার ইউক্রেনের ভিনিৎসিয়ার এক বিমানবন্দরে এক বিমানের ওপর হামলা চালানো হয় (Ukraine Airstrike)। সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনায় নয় জনের মৃত্যু হয়েছে। ইউক্রেনে এদিন পরপর মিসাইল হামলায় ক্ষতবিক্ষত হচ্ছেন সাধারণ মানুষ (Ukraine Airstrike)। ধ্বংস হচ্ছে একের পর এক বাড়ি-ইমারত-স্থাপত্য-ভাস্কর্য। সোমবার ভারতীয় সময় সকালে ইরপিন শহরে মিসাইল হানায় প্রাণ হারান চারজন। এবার বিমানবন্দরে হামলায় নয়জনের প্রাণ গেল (Ukraine Airstrike)। গতকালই মধ্য ইউক্রেনের এই বিমানবন্দরে পরপর আটটি রুশ বিমান আছড়ে পড়ে। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের হামলা এই বিমানবন্দরে। সোমবার ফের যুদ্ধবিরতির দেশের চার শহর কিয়েভ, মারিউপোল, খারকিভ ও সুমিতে যুদ্ধবিরতির ঘোষণা করেছে। রুশ প্রশাসন জানিয়েছে, এই শহরগুলিতে মানব করিডর তৈরি করে সাধারণ মানুষকে সুরক্ষিত ভ নিরাপদে বেরিয়ে আসার সুযোগ দেওয়া হবে। একদিকে, যেখানে বারবারে যুদ্ধবিরতি ঘোষণার নজির গড়ছে রাশিয়া, অপরদিক থেকে দেশের অন্যান্য জায়গায় হামলা চালাচ্ছে রুশ সেনা। যুদ্ধ বিরতির পরেও হামলা চালানোর মতোও নজির আছে রাশিয়ার ভারতীয়দের ফিরিয়ে আনতে দেওয়ার জন্য ধন্যবাদ, জেলিনস্কিকে মোদী

```