Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেউলিয়া থমাস কুক, উঠেই গেল দেড় শতকের পুরনো ব্রিটিশ ট্রাভেল এজেন্সি

দ্য ওয়াল ব্যুরো: অর্থনৈতিক সংকট জাঁকিয়ে বসেছিল গত কয়েক বছর ধরেই। তবু সংস্থার তরফে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছিল পুনরুজ্জীবীত করার। কিন্তু শেষ রক্ষা হল না। নিজেদের দেউলিয়া ঘোষণা করে দিল ব্রিটিশ ট্রাভেল এজেন্সি থমাস কুক। নিজেদের দেউলিয়া হিসেবে ঘ

দেউলিয়া থমাস কুক, উঠেই গেল দেড় শতকের পুরনো ব্রিটিশ ট্রাভেল এজেন্সি

শেষ আপডেট: 23 September 2019 07:15

দ্য ওয়াল ব্যুরো: অর্থনৈতিক সংকট জাঁকিয়ে বসেছিল গত কয়েক বছর ধরেই। তবু সংস্থার তরফে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছিল পুনরুজ্জীবীত করার। কিন্তু শেষ রক্ষা হল না। নিজেদের দেউলিয়া ঘোষণা করে দিল ব্রিটিশ ট্রাভেল এজেন্সি থমাস কুক। নিজেদের দেউলিয়া হিসেবে ঘোষণা করেছে তারা। এই ঘটনায় যেমন বিশ্বজুড়ে ওই সংস্থায় কর্মরত ২২ হাজার কর্মচারীর কাজ গিয়েছে, তেমনই দুনিয়া জুড়ে দুর্ভোগে পড়েছেন কয়েক লক্ষ পর্যটক। তাঁরা এখন কী করবেন বুঝে উঠতে পারছেন না। আগেই নিজেদের বিমান পরিষেবার ঝাপ বন্ধ করে দিয়েছিল থমাস কুক। এ বার গোটা  সংস্থাটাতেই জ্বলে গেল লালবাতি। থমাস কুকের বন্ধ হয়ে যাওয়াকে শুধু অর্থনীতির দৃষ্টিভঙ্গি থেকে দেখতে চাইছেন না বহু পর্যটক। তাঁদের মতে, এই সংস্থা উঠে যাওয়া মানে বিশ্ব পর্যটনের দেড় শতকের ঐতিহ্যে আঘাত। ১৮৪১ সালে পথ চলা শুরু। ব্রিটেনের বিভিন্ন শহর ট্রেনে করে ঘুরিয়ে দেখানো দিয়ে শুরু হয়েছিল থমাস কুকের পথ চলা। তারপর ১৭৮ বছর ধরে সারা বিশ্বের পর্যটকদের অন্যতম ভরসার ব্র্যান্ড হয়ে উঠেছিল এই ব্রিটিশ সংস্থা। সংস্থার পুনরুজ্জীবনের জন্য প্রয়োজন ছিল আড়াই কোটি মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় সাড়ে সতেরশো কোটি টাকা। ব্যক্তিগত পুঁজিপতিদের বিনিয়োগেরও চেষ্টা করা হয়েছিল। কিন্তু তা শেষমেশ দানা বাঁধেনি। শুধু মাত্র ব্রিটেনেই থমাস কুকের ৬০০ স্টোর ছিল। ব্রেক্সিস্টের পর থেকেই অর্থসঙ্কট ক্রমশ বাড়ছিল। এ বার এক ধাক্কায় বন্ধ হয়ে গেল দেড়শো বছরের বেশি প্রাচীন থমাস কুক।

```