Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্রিটেনে সিগারেট নিষিদ্ধ করতে চলেছেন সুনক, যুক্তরাজ্যকে 'ধোঁয়া'হীন করতে চান

দ্য ওয়াল ব্যুরো: তিনি নিজে ধূমপায়ী নন। তরুণ প্রজন্ম ধোঁয়ার প্রতি আসক্ত হয়ে পড়ুক, তেমনটা চান না তিনি। ধূমপানের ক্ষতির কথা তো আর নতুন করে বলার কিছু নেই। তাই ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক এবার যুক্তরাজ্য জুড়েই সিগারেট কেনাবেচা বন্ধ করার ভ

ব্রিটেনে সিগারেট নিষিদ্ধ করতে চলেছেন সুনক, যুক্তরাজ্যকে 'ধোঁয়া'হীন করতে চান

শেষ আপডেট: 23 September 2023 07:17

দ্য ওয়াল ব্যুরো: তিনি নিজে ধূমপায়ী নন। তরুণ প্রজন্ম ধোঁয়ার প্রতি আসক্ত হয়ে পড়ুক, তেমনটা চান না তিনি। ধূমপানের ক্ষতির কথা তো আর নতুন করে বলার কিছু নেই। তাই ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক এবার যুক্তরাজ্য জুড়েই সিগারেট কেনাবেচা বন্ধ করার ভাবনাচিন্তা করছেন (UK to ban cigarettes)।

গত বছর নিউজিল্যান্ডে ধূমপান বিরোধিতায় নয়া নিয়ম আনা হয়েছিল। সেই নিয়ম অনুযায়ী ২০০৯ সালের ১ জানুয়ারি কিংবা তারপর জন্মগ্রহণকারী যে কোন ব্যক্তিকে তামাক বিক্রি করা আইনত নিষিদ্ধ। সূত্রের খবর, সুনকও একই পথে এগোনোর কথা ভাবছেন।

ব্রিটিশ সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, ইতিমধ্যেই ধূমপানের হার কমানোর জন্য ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন তাঁরা। '২০৩০ সালের মধ্যে যাতে ধোঁয়া-বিহীন করা যায় গোটা দেশকে (smoke-free UK), তার জন্য আমরা আরও বেশি সংখ্যক মানুষকে ধূমপান ত্যাগ করতে উৎসাহ দিচ্ছি,' জানিয়েছেন তিনি (UK to ban cigarettes)।

ইতিমধ্যেই যে যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে, বিনামূল্যে ভ্যাপ কিট (vape kit) বিতরণ করা, গর্ভবতী মহিলারা যাতে ধূমপান ছেড়ে দেন তার জন্য ভাউচার স্কিম আনা, এবং সিগারেটের প্যাকেটে এই বিষয় পরামর্শ থাকা বাধ্যতামূলক করা।

আগামী বছরে নির্বাচনের আগে উপভোক্তাদের জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা ভেবেছে সুনক (Rishi sunak) সরকার। সিগারেট সংক্রান্ত নীতিগুলি কার্যকর করা সেই পদক্ষেপেরই অংশ। এছাড়া ই-সিগারেটেও লাগাম টানতে চাইছে সরকার। বাচ্চাদের বিনামূল্যের স্যাম্পল হিসেবে ক্ষুদ্র ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রেই ভ্যাপ বিতরণ করে থাকেন। এই আইনি ফাঁকও জলদি বোজাতে তৎপর সুনক প্রশাসন।

এছাড়া পরিবেশ এবং স্বাস্থ্যের স্বার্থে ২০২৪ সালের মধ্যে একবার ব্যবহারযোগ্য ভ্যাপ বিক্রি নিষিদ্ধ করার জন্য গত জুলাই মাসে ইংল্যান্ড এবং ওয়েলসের কাউন্সিলগুলি পৃথকভাবে সরকারকে আহ্বান জানিয়েছে। সেই আহ্বানে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী সায় দেন কিনা, এবং কী কী পদক্ষেপ নেন সেটাই এখন দেখার।

মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বাড়াতে বিশেষ উদ্যোগ পর্ষদের, ছাত্র-ছাত্রী পিছু স্কুল পাবে ১০ টাকা অনুদান!


```