Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হংকং-এ ধরপাকড় চিনের, শহরের বাসিন্দাদের নাগরিকত্ব দিতে তৈরি ব্রিটেন

দ্য ওয়াল ব্যুরো : কয়েকদিন আগে হংকং-এ নতুন নিরাপত্তা আইন জারি করেছে চিন। পশ্চিমী দেশগুলির অভিযোগ, এর মাধ্যমে ইচ্ছামতো শহরের মানুষকে গ্রেফতার করতে পারবে চিন। নতুন আইনে হংকং-এর এক বাসিন্দা গ্রেফতার হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ব্রিটেনের প্রধানমন্ত্

হংকং-এ ধরপাকড় চিনের, শহরের বাসিন্দাদের নাগরিকত্ব দিতে তৈরি ব্রিটেন

শেষ আপডেট: 2 July 2020 06:36

দ্য ওয়াল ব্যুরো : কয়েকদিন আগে হংকং-এ নতুন নিরাপত্তা আইন জারি করেছে চিন। পশ্চিমী দেশগুলির অভিযোগ, এর মাধ্যমে ইচ্ছামতো শহরের মানুষকে গ্রেফতার করতে পারবে চিন। নতুন আইনে হংকং-এর এক বাসিন্দা গ্রেফতার হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ঘোষণা করলেন, প্রয়োজনে ওই শহরের মানুষকে নাগরিকত্ব দিতে তৈরি তাঁর দেশ। ১৯৯৭ সাল অবধি হংকং ছিল ব্রিটেনের অধীনে। এরপর ওই শহরটি চিনের হাতে যায়। তখন চিন বলেছিল, আগামী ৫০ বছর হংকং-এর প্রশাসন ও বিচারব্যবস্থার স্বশাসন বজায় রাখা হবে। কিন্তু গত সপ্তাহে চিনের সংসদ যে নিরাপত্তা আইন পাশ করিয়েছে, তাতে হংকং-এর স্বশাসনে হস্তক্ষেপ করা হয়েছে বলে পর্যবেক্ষকদের ধারণা। নতুন নিরাপত্তা আইনে কী আছে এখনও প্রকাশ করা হয়নি। কিন্তু হংকং-এর শেষ ব্রিটিশ গভর্নর ক্রিস প্যাটেন বলেছেন, খুব খারাপ একটা আইন এনেছে চিন। নতুন নিরাপত্তা আইন যত খারাপ হবে বলে আশঙ্কা করা হয়েছিল, বাস্তবে আইনটি তার থেকেও খারাপ। এই আইনের হাত থেকে রক্ষা করার জন্য হংকং-এর কয়েক লক্ষ মানুষকে নাগরিকত্ব দিতে চায় ব্রিটেন। বুধবার বরিস জনসন চিনকে সতর্ক করে বলেছেন, আমরা হংকং-এর বাসিন্দাদের নাগরিকত্ব দেওয়ার নতুন উপায় বার করতে পারি। এখনই শহরের ৩ লক্ষ মানুষ ব্রিটিশ ন্যাশনাল ওভারসিজ-এর স্ট্যাটাস পেয়ে থাকেন। আরও ২৬ লক্ষ শহরবাসী ওই স্ট্যাটাস পাওয়ার জন্য আবেদন করার যোগ্য। ব্রিটেনের বিদেশ সচিব ডোমিনিক রাব বলেন, এবার ব্রিটিশ ন্যাশনাল ওভারসিজদের ওপরে নির্ভরশীল মানুষজনকেও নাগরিকত্ব দেওয়া হতে পারে। যদিও এক্ষেত্রে মোট কতজন নাগরিকত্ব পাবেন, তা রাব জানাননি। ব্রিটেনের সংবাদ মাধ্যমের খবর, বিদেশ সচিবের অফিস থেকে চিনের রাষ্ট্রদূত লিউ শিয়াওমিং-কে ডেকে পাঠানো হয়েছিল। তাঁকে জানানো হয়েছে, চিনের নতুন আইন নিয়ে ব্রিটেন গভীর উদ্বিগ্ন। বিদেশ সচিব জানিয়েছেন, হংকং-এ যাঁরা ব্রিটিশ ন্যাশনাল ওভারসিজ স্ট্যাটাস পেয়েছেন এবং তাঁদের ওপরে নির্ভরশীল মানুষজন ব্রিটেনে পাঁচ বছর পড়াশোনা বা কাজ করার অধিকার পাবেন। তাঁরা আরও বেশিদিন থাকার জন্য আবেদন করতে পারবেন। এমনকি ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার জন্যও আবেদন করতে পারবেন। বিদেশ সচিবের কথায়, "চিন হংকং-এর মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা পালন করছে না। কিন্তু আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা রক্ষা করব।"

```