যারা এত টাকা দিয়ে মূর্তি বানায়, তাদের আর অর্থ সাহায্য করা উচিত নয়: স্ট্যাচু অফ ইউনিটি প্রসঙ্গে জানাল ব্রিটেন
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের সব চেয়ে উঁচু মূর্তি বানিয়ে নানা মহলে প্রশংসা কুড়িয়েছে মোদী সরকার। তবে তার চেয়েও বেশি বোধ হয় কুড়িয়েছে সমালোচনা। বিভিন্ন স্তরে নিন্দার ঝড় বয়ে গেছে। সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে, এই তিন হাজার টাকায় ভারতের মতো তৃতীয় বিশ্
শেষ আপডেট: 6 November 2018 05:29
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের সব চেয়ে উঁচু মূর্তি বানিয়ে নানা মহলে প্রশংসা কুড়িয়েছে মোদী সরকার। তবে তার চেয়েও বেশি বোধ হয় কুড়িয়েছে সমালোচনা। বিভিন্ন স্তরে নিন্দার ঝড় বয়ে গেছে। সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে, এই তিন হাজার টাকায় ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশে কতটা উন্নয়ন আনা যেত, সেই হিসেবে। অনেকেই প্রকাশ করেছেন বিরক্তি। এবার জানা গেল, সেই তালিকায় রয়েছে ব্রিটেনও। ‘স্ট্যাচু অফ লিবার্টি’র দ্বিগুণ উচ্চতার ‘স্ট্যাচু অফ ইউনিটি’ নিয়ে মোটেই খুশি নয় একসময়ের শাসক দেশ ব্রিটেন। বিপুল টাকা খরচ করে এই মূর্তি তৈরিকে মোটেই ভাল চোখে দেখছে না তারা।
কয়েক দিন আগেই এক ব্রিটিশ মিডিয়ায় প্রকাশ্যে আসে, যে বিভিন্ন খাতে ভারতকে প্রায় ১১ হাজার কোটি টাকার অর্থ সাহায্য করেছিল ব্রিটেন। আর সেই টাকা থেকেই ৩০০০ কোটি খরচ করে মূর্তি বানিয়েছে ভারত সরকার। মহিলাদের অধিকার, ধর্মীয় সহিষ্ণুতা-সহ বিভিন্ন ধরনের সামাজিক সচেতনতামূলক কাজের জন্য এই টাকা দেওয়া হয়েছিল ভারতকে।
এই প্রসঙ্গে ব্রিটেনের এক জন এমপি বলেন, ”আমাদের কাছ থেকে ১.১ বিলিয়ন পাউন্ড (প্রায় ১১ হাজার কোটি টাকা) সাহায্য নিয়ে ৩৩০ মিলিয়ন পাউন্ড (৩০০০ কোটি টাকা)-এর মূর্তি বানানো হয়েছে।” এই কাজকে ‘ননসেন্স’ বলে আখ্যা দেন তিনি। কনজ়ারভেটিভ পার্টির এমপি পিটার বোন আরও বলেন, ”কীভাবে তারা টাকাটা খরচ খরচ করবে, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। তবে যারা এত টাকা দিয়ে মূর্তি বানাতে পারে, তাদের আর কোনও অর্থ সাহায্য করা উচিত নয়।”
গত ৩১ অক্টোবর গুজরাতে নর্মদা নদীর উপর তৈরি হওয়া ২০০০ টনের ব্রোনজের বল্লভভাই প্যাটেলের মূর্তি উন্মোচন করেন। মূর্তিটি উচ্চতায় ১৮২ মিটার।