Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিদেশির হেঁশেলে আলুপোস্ত! ছবি দেখে লোভ সামলাতে পারছেন না অনুরাগীরা

দ্য ওয়াল ব্যুরো: বাঙালি মানেই আলুপোস্ত প্রিয় খাবারের (its delicious) তালিকায় থাকবেই। পোস্ত কে বেশি ভাল রাঁধেন বাঙাল না ঘটি এ নিয়ে তর্কও যেন শেষ হওয়ার নয়। তবে, বাঙালিরা ছাড়া বিদেশিরাও যে আলুপোস্ত (UK man cooked bengali cuisine alu posto) এত

বিদেশির হেঁশেলে আলুপোস্ত! ছবি দেখে লোভ সামলাতে পারছেন না অনুরাগীরা

শেষ আপডেট: 12 May 2023 08:51

দ্য ওয়াল ব্যুরো: বাঙালি মানেই আলুপোস্ত প্রিয় খাবারের (its delicious) তালিকায় থাকবেই। পোস্ত কে বেশি ভাল রাঁধেন বাঙাল না ঘটি এ নিয়ে তর্কও যেন শেষ হওয়ার নয়। তবে, বাঙালিরা ছাড়া বিদেশিরাও যে আলুপোস্ত (UK man cooked bengali cuisine alu posto) এত পছন্দ করেন তা কিন্তু জানা ছিল না অনেকেরই।

ইংল্যান্ডের জেক ড্রায়ান ভারতীয় রান্না করতে পছন্দ করেন। প্রায়ই তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখা যায় নানারকম রান্নার ভিডিও। তবে, বাঙালি খাবারের মধ্যে সবচেয়ে প্রথম তিনি রান্না করেছিলেন আলুপোস্ত। এই রান্নার ভিডিও ভাইরাল হয়ে যায় নেট মাধ্যমে। প্রায় ৬ লক্ষ মানুষ দেখেছিলেন জেকের আলুপোস্ত রাঁধার ভিডিও।

জেকের এই আলুপোস্ত রান্নার ভিডিওতে তিনি নিজেই লিখেছেন যে মশলাদার, ঘন এই খাবারটির তুলনাই হয় না। পাশাপাশি, দর্শকদের কাছে তাঁর অনুরোধ, যদি কোনও রকম ভুল ত্রুটি হয়ে থাকে তবে যেন তাঁরা ধরিয়ে দেন। তবে, জেকের রান্নায় তেমন কেউই কোনও রকম ভুলভ্রান্তি খুঁজে পাননি। বরং একেবারে নিখুঁত হয়েছে তাঁর রান্না এমনই মত বেশিরভাগের।

আলুপোস্ত ছাড়াও আম ডাল, ঘুগনি, রাধাবল্লভি সহ একের পর এক লোভনীয় বাঙালি খাবার এরপর তিনি রান্না করেছেন। সেই রান্নার ভিডিওগুলিও তিনি পোস্ট করেছেন তাঁর প্রোফাইল থেকে। বাঙালি খাবার ছাড়াও তিনি রাজস্থান, পাঞ্জাব, গুজরাত, কর্নাটক এবং তামিলনাড়ুর নানারকম রান্না করেছেন। জেক এর রান্না করা পদগুলি দেখলে জিভে জল আসতে বাধ্য।

এবার নেটফ্লিক্সের উপর নজর আয়কর দফতরের! গত বছর ভারতে ৫৫ কোটি লাভ করেছে তারা


```