Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বিজয় মালিয়া যে জেলে থাকবেন, তার ভিডিও ছবি চাইল কোর্ট

দ্য ওয়াল ব্যুরো : ভারতে ফেরত পাঠালে শিল্পপতি বিজয় মালিয়াকে যে জেলে রাখা হবে তার ভিডিও চিত্র দেখতে চাইলেন ব্রিটেনের বিচারক। লিকার ব্যারন বিজয় মালিয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি ভারতের বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৯ হাজার কোটি টাকা ঋণ নিয়ে পালিয়ে গিয়

বিজয় মালিয়া যে জেলে থাকবেন, তার ভিডিও ছবি চাইল কোর্ট

শেষ আপডেট: 31 July 2018 11:26

দ্য ওয়াল ব্যুরো : ভারতে ফেরত পাঠালে শিল্পপতি বিজয় মালিয়াকে যে জেলে রাখা হবে তার ভিডিও চিত্র দেখতে চাইলেন ব্রিটেনের বিচারক। লিকার ব্যারন বিজয় মালিয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি ভারতের বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৯ হাজার কোটি টাকা ঋণ নিয়ে পালিয়ে গিয়েছেন ব্রিটেনে। তাঁকে বন্দি করে ভারতে আনার জন্য আবেদন করা হয়েছে ব্রিটিশ সরকারের কাছে। বিজয় মালিয়া পাল্টা বলেছেন, ভারতে জেলগুলির অবস্থা খুব খারাপ। তাঁকে যদি বন্দি করে ফেরত পাঠানো হয় তা হলে খুব অমানবিক কাজ হবে। এই মামলার শুনানি হচ্ছে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক এম্মা আরবুথনটের এজলাসে। তিনি ভারতীয় কর্তৃপক্ষকে বলেছিলেন, যে জেলে বিজয় মালিয়াকে রাখা হবে, তার ছবি দিন। বিচারককে সেইমতো কয়েকটি ফটোগ্রাফ দেওয়া হয়। সোমবার বিচারক বলেছেন, ওই ছবিগুলি থেকে ঠিক বোঝা যাচ্ছে না জেলের ভিতরের অবস্থা কেমন। সূর্যের আলোয় তোলা ভিডিও চিত্র কোর্টে পেশ করুন। ৬২ বছরের বিজয় মালিয়া গতবছর এপ্রিল মাস থেকে জামিনে মুক্ত আছেন। সোমবার তিনি ছেলে সিদ্ধার্থকে নিয়ে কোর্টে হাজিরা দেন। তাঁকে জিজ্ঞাসা করা হয়, আপনি কি এই মামলায় জিততে পারবেন? তিনি বলেছেন, শেষ পর্যন্ত আদালতই সব ঠিক করবে।

```