Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Ujjwala Yojana: উজ্জ্বলার গ্যাসে ২০০ টাকা ভর্তুকি মিলবে, ঘোষণা কেন্দ্রের

দ্য ওয়াল ব্যুরো: রান্নার গ্যাসের দাম হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে। এলপিজির সিলিন্ডার কিনতে নাভিশ্বাস উঠছে আমজনতার। এই পরিস্থিতিতে কেন্দ্র সরকারের উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana) অধীনে বড় ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্র। বলা হয়েছে উজ্জ্বল

Ujjwala Yojana: উজ্জ্বলার গ্যাসে ২০০ টাকা ভর্তুকি মিলবে, ঘোষণা কেন্দ্রের

শেষ আপডেট: 21 May 2022 13:50

দ্য ওয়াল ব্যুরো: রান্নার গ্যাসের দাম হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে। এলপিজির সিলিন্ডার কিনতে নাভিশ্বাস উঠছে আমজনতার। এই পরিস্থিতিতে কেন্দ্র সরকারের উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana) অধীনে বড় ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্র। বলা হয়েছে উজ্জ্বলা যোজনার অন্তর্গত গ্যাস সিলিন্ডারে ২০০ টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে। এতে উপকৃত হবেন দেশের ৯ কোটি গ্রাহক।

https://twitter.com/nsitharaman/status/1527999337799618561

এদিনই পেট্রল ডিজেলের দামও কমিয়ে দিয়েছে কেন্দ্র। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পরপর অনেকগুলি টুইট করেছেন। সেখানেই জানিয়েছেন, জ্বালানির দামে অন্তঃশুল্ক ছাড় দেওয়া হবে। এর ফলে পেট্রলের দাম লিটার প্রতি সাড়ে ৯ টাকা কমবে। ডিজেলের দাম কমবে লিটার প্রতি ৭ টাকা।

অর্থমন্ত্রী টুইটে জানিয়েছেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana) ৯ কোটির উপর গ্রাহক ২০০ টাকা করে রান্নার গ্যাসে ভর্তুকি পাবেন। তবে মোট ১২টি সিলিন্ডারে এই সুবিধা পাওয়া যাবে। এতে দেশের মা বোনেরা অনেক উপকৃত হবেন বলেও উল্লেখ করেছেন সীতারামন। সরকারের এই পদক্ষেপে রাজস্বের উপর প্রায় ৬ হাজার ১০০ কোটি টাকার প্রভাব পড়বে।

নির্মলা সীতারামন টুইটে এদিন রাজ্য সরকারগুলোর উদ্দেশেও বার্তা দিয়েছেন। আর্জি জানিয়েছেন, এর পর রাজ্য সরকারগুলিও যেন একই ভাবে কর কমিয়ে সাধারণ মানুষকে সুরাহা দেওয়া চেষ্টা করে।

আরও পড়ুন: পেট্রল সাড়ে ৯ টাকা, ডিজেল ৭ টাকা সস্তা হল, অন্তঃশুল্ক ছাড় দিয়ে সুরাহার চেষ্টা মোদী সরকারের


```