নেট পরীক্ষার অ্যাডমিট কার্ড মিলবে খুব তাড়াতাড়ি, কীভাবে ডাউনলোড করবেন
দ্য ওয়াল ব্যুরো: ইউজিসি-নেট (UGC-NET) পরীক্ষার নয়া সূচী ঘোষণা হয়েছে। আর মাত্র কিছুদিন বাকি। ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ)অফিসিয়াল ওয়েবসাইটে গেলে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। নেট পরীক্ষার অ্যাডমিট কার্ড এখনও হাতে পাননি পরীক্ষার্থীরা। তবে খ
শেষ আপডেট: 7 October 2021 08:22
দ্য ওয়াল ব্যুরো: ইউজিসি-নেট (UGC-NET) পরীক্ষার নয়া সূচী ঘোষণা হয়েছে। আর মাত্র কিছুদিন বাকি। ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ)অফিসিয়াল ওয়েবসাইটে গেলে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। নেট পরীক্ষার অ্যাডমিট কার্ড এখনও হাতে পাননি পরীক্ষার্থীরা। তবে খব তাড়াতাড়ি অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে বলে জানা গেছে।
এনটিএ-র অফিসিয়াল সাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। পরীক্ষা হবে ১৭ অক্টোবর।
এর আগে ২০২০-র জুন মাসে নেট পরীক্ষা হওয়ার কথা থাকলেও, করোনা আবহ এবং লকডাউনের জেরে তা স্থগিত রাখা হয়। পরে ২৪ সেপ্টেম্বর এবং ১৩ নভেম্বর পরীক্ষা নেওয়া হয়। ফল প্রকাশ হয় ডিসেম্বরে। প্রতি বছর জুন এবং ডিসেম্বর মাসেই সাধারণত নেট পরীক্ষা নেওয়া হয়।
কীভাবে ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড?
ইউজিসি-নেটের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে nta.ac.in এবং ugcnet.nta.nic.in ।
এরপর ডাউনলোড UGC NET 2021 Admit Card বাটনে ক্লিক করতে হবে।
লগইনের জায়গা আসবে।
লগইন করার পরে সাবমিট করলেই অ্যাডমিট কার্ড পাওয়া যাবে। সেটি ডাউনলোড করে প্রিন্ট দিয়ে নিতে হবে।
ছাত্রছাত্রীদের বল পয়েন্ট পেন, এক কপি ফোটো (অ্যাটেন্ডেন্স শিটের ওপর পেস্ট করে), হ্যান্ড স্যানিটাইজার, নিজেদের জলের বোতল নিয়ে যেতে হবে। পরীক্ষার্থীদের মধ্যে কারও ডায়াবেটিস থাকলে সুগারের ট্যাবলেট নিয়ে যাওয়া যাবে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'