Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

ইউজিসি নেট ২০২১: পরীক্ষাপদ্ধতি, নেগেটিভ মার্কিং নিয়ে নতুন নিয়ম জেনে নিন

দ্য ওয়াল ব্যুরো: একাধিক বার স্থগিত হওয়ার পরে ইউজিসি-নেট (UGC-NET) পরীক্ষার দিন ঘোষণা হয়েছে। আগামী ২০ নভেম্বর থেকে শুরু হবে পরীক্ষা। ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৯, ৩০ ও ডিসেম্বরের ১ থেকে ৫ তারিখ অবধি হবে পরীক্ষা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি

ইউজিসি নেট ২০২১: পরীক্ষাপদ্ধতি, নেগেটিভ মার্কিং নিয়ে নতুন নিয়ম জেনে নিন

শেষ আপডেট: 24 October 2021 16:24

দ্য ওয়াল ব্যুরো: একাধিক বার স্থগিত হওয়ার পরে ইউজিসি-নেট (UGC-NET) পরীক্ষার দিন ঘোষণা হয়েছে। আগামী ২০ নভেম্বর থেকে শুরু হবে পরীক্ষা। ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৯, ৩০ ও ডিসেম্বরের ১ থেকে ৫ তারিখ অবধি হবে পরীক্ষা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা (NTA)-এর সিদ্ধান্তে ২০২০ সালের ডিসেম্বর ও ২০২১ সালের জুনের পরীক্ষার দিন বদল করা হয়েছিল একাধিক বার। আগের ঘোষণা অনুযায়ী ইউজিসি-নেট পরীক্ষা হওয়ার কথা ছিল ৬-১১ অক্টোবর। যদিও ১০ অক্টোবর কিছু বড় পরীক্ষার সঙ্গে সঙ্গে একই দিনে পড়ে যায় এই পরীক্ষা। যার ফলে দিন বদলাতে বাধ্য হয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আগে কোভিডের জন্য পিছিয়ে দেওয়া হয়েছিল এই পরীক্ষা। ৩৪ বছরে হার্ট অ্যাটাক, ৪২ কেজি ওজন কমানো! প্রসন্নর ফিটনেস-যাত্রা যেন রূপকথা পরীক্ষার্থীরা চাইলে ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.nic.in-এ গিয়ে পরীক্ষায় বসার জন্য আবেদন করতে পারবেন। সেখানে আরও তথ্যও রয়েছে এই পরীক্ষা সম্পর্কিত। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য পরীক্ষার্থীদের ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে। তবেই জুনিয়র রিসার্চ ফেলোশিপ পাবেন উত্তীর্ণরা। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে পড়ানোরও সুযোগ পাবেন। ইউজিসি নেট পরীক্ষার প্যাটার্ন হবে অবজেকটিভ টাইপ, প্রতি সাবজেক্টের দুটি করে পেপার থাকবে। প্রথম পেপারে ৫০টি এমসিকিউ প্রশ্ন থাকবে, দ্বিতীয় পেপারে ১০০টি। প্রতিটি প্রশ্নের মান ২ করে। ভুল উত্তর দিলেও নেগেটিভ মার্কিং হবে না। প্রতিটি পেপার ৩ ঘণ্টায় শেষ করতে হবে। কীভাবে করতে হবে আবেদন ?
  • প্রথমে এই পরীক্ষায় বসার জন্য অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে পরীক্ষার্থীকে।
  • হোমপেজ খুললে UGC-NET December 2020 and June 2021-এর আবেদনপত্র দেওয়া থাকবে। সেখানে ক্লিক করতে হবে।
  • তৃতীয় ধাপে নতুন রেজিস্ট্রেশন ট্যাব খুলে যাবে। সেখানে সমস্ত তথ্য দিতে হবে।
  • এর পর আবেদনের ফি জমা দিতে হবে।
  • শেষ ধাপে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের একটা কপি সেভ করে নিজের কাছে রেখে দিন।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```