Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশের সব বিশ্ববিদ্যালয়ে এন্ট্রান্স টেস্ট চেয়ে চিঠি ইউজিসি’র, বিতর্ক, আপত্তি

দ্য ওয়াল ব্যুরো: দেশের সমস্ত বিশ্বিবিদ্যালয়, উচ্চশিক্ষা (universities) প্রতিষ্ঠানে আন্ডার গ্র্যাজুয়েটে ভর্তিতে দেশব্যাপী কমন এন্টান্স টেস্ট ( entrance test) ব্যবস্থা চালু করতে চায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। প্রতিষ্ঠানের সচিব মণ

দেশের সব বিশ্ববিদ্যালয়ে এন্ট্রান্স টেস্ট চেয়ে চিঠি ইউজিসি’র, বিতর্ক, আপত্তি

শেষ আপডেট: 18 February 2023 04:58

দ্য ওয়াল ব্যুরো: দেশের সমস্ত বিশ্বিবিদ্যালয়, উচ্চশিক্ষা (universities) প্রতিষ্ঠানে আন্ডার গ্র্যাজুয়েটে ভর্তিতে দেশব্যাপী কমন এন্টান্স টেস্ট ( entrance test) ব্যবস্থা চালু করতে চায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। প্রতিষ্ঠানের সচিব মণীশ যোশী দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়কে তাদের এই প্রস্তাবের কথা জানিয়ে চিঠি (UGC letter) দিয়েছেন।

প্রসঙ্গত, কেন্দ্রীয় বিশ্ববিদ্যাল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গত শিক্ষাবর্ষ থেকেই এই ব্যবস্থা চালু হয়েছে। কিন্তু রাজ্য সরকার এবং বেসরকারি সংস্থা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে এই ব্যবস্থা এখনও চালু করা যায়নি। পশ্চিমবঙ্গ-সহ একাধিক অবিজেপি শাসিত সরকার এবং শিক্ষামহলেরও অনেকেই ইউজিসি-র এই প্রস্তাবের সঙ্গে সহমত নয়।

আপত্তি কোথায়? ইউজিসি গঠিত একটি কমিটি ২০২১ সালে গোটা দেশে কমন এন্ট্রান্স টেস্টের মাধ্যমে আন্ডার গ্র্যাজুয়েটে ভর্তির সুপারিশ করেছিল। তারা সুপারিশ করেছিল, এন্টান্স টেস্ট এবং স্কুল স্তরের চূড়ান্ত পরীক্ষায় নম্বরের ৫০:৫০ অনুপাতের ভিত্তিতে তৈরি হবে ভর্তির প্যানেল। ইউজিসি এবং কেন্দ্রীয় সরকারের যুক্তি কমন এন্ট্রান্স টেস্ট হলে ছেলেমেয়েদের একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার প্রয়োজন হবে না।

কিন্তু কেন্দ্রীয় সরকার ৫০:৫০ অনুপাত মানেনি। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তিতে তারা শুধু এন্ট্রান্স টেস্টে প্রাপ্ত নম্বরকে মাপকাঠি করেছে। শিক্ষামহলের একাংশের এবং একাধিক রাজ্য সরকারের আপত্তির কারণ এখানেই। তাদের বক্তব্য, এর মাধ্যমে ধারাবাহিকভাবে অর্জিত শিক্ষাকে কার্যত নসাৎ করে দেওয়া হচ্ছে। ফলে এন্ট্রান্স টেস্টে সফল হতে ছেলেমেয়েরা দলে দলে প্রাইভেট কোচিং সেন্টারে ছুটবে। প্রসার হবে প্রাইভেট কোচিংয়ের ব্যবসার। সাধারণ ঘরের ছেলেমেয়েরা এরফলে ভাল বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত কলেজগুলিতে ভর্তির সুযোগ হারাবে।

বিস্ফোরক ববি: থানার ওসির বিরুদ্ধে এফআইআর করুন, মেটিয়াবুরুজের পুকুর ভরাট নিয়ে ক্ষুব্ধ মেয়র


```