Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উচ্চ শিক্ষায় বড় পরিবর্তন! বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারবেন নানা ক্ষেত্রের পেশাদারেরাও

দ্য ওয়াল ব্যুরো: উচ্চশিক্ষায় (Academia) বড় রদবদল হতে চলেছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে (College and Universities) অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের কথা ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসি (UGC)। এখন থেকে ইঞ্জিনি

উচ্চ শিক্ষায় বড় পরিবর্তন! বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারবেন নানা ক্ষেত্রের পেশাদারেরাও

শেষ আপডেট: 24 August 2022 16:13

দ্য ওয়াল ব্যুরো: উচ্চশিক্ষায় (Academia) বড় রদবদল হতে চলেছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে (College and Universities) অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের কথা ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসি (UGC)। এখন থেকে ইঞ্জিনিয়ারিং, সমাজ বিদ্যা, ফাইন আর্টস, প্রতিরক্ষা, সিভিল সার্ভিস, আইন, মিডিয়া, সাহিত্য-সহ একাধিক ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকা পেশাজীবীরা কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে অধ্যাপনার সুযোগ পাবেন।

গতকাল, অর্থাৎ ২৩ অগস্ট এই বিষয়ে একটি নির্দেশিকা জারি না করেছে ইউজিসি। 'প্রফেসর অফ প্র্যাকটিস' নিয়োগের খসড়া (Draft Guideline) ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গেছে বলে জানিয়েছে ইউজিসি।

২০২০ সালের জাতীয় শিক্ষানীতি মোতাবেক এই সমস্ত পরিবর্তন করার কথা ভাবা হয়েছে। নয়া শিক্ষানীতিতে দক্ষতা-নির্ভর শিখনের উপর জোর দেওয়া হয়েছে।

'তরুণদের দক্ষতা বাড়িয়ে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য পড়ুয়াদের নিয়োগকর্তাদের মতো ভাবতে হবে, এবং নিয়োগকর্তাদের শিক্ষার্থীদের মতো করে ভাবতে হবে। সেই কারণেই শিল্প এবং অন্যান্য ক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষদের 'প্রফেসর অফ প্র্যাকটিস' নামে নতুন বিভাগ তৈরি করে শিক্ষাক্ষেত্রে নিয়োগের কথা ভাবছে ইউজিসি,' জানিয়েছেন ইউজিসির চেয়ারম্যান এম জগদেশ কুমার।

জানা গেছে, ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, প্রযুক্তি, বাণিজ্য, সমাজবিজ্ঞান, মিডিয়া, ফাইন আর্টস, উদ্যোগ, প্রশাসন, আইন এবং প্রতিরক্ষা ক্ষেত্র থেকে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন কৃতীদের বিভিন্ন শিক্ষাক্ষেত্রে নিয়োগের কথা ভাবছে ইউজিসি। সর্বাধিক ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে প্রফেসর অফ প্র্যাকটিসের জন্য। বিশেষ ক্ষেত্রে চুক্তির মেয়াদ আরও ১ বছর বাড়ানো যেতে পারে। তবে কোনও পরিস্থিতিতেই ৪ বছরের বেশি বাড়ানো যাবে না মোট পরিষেবা প্রদানের সময়কাল।

খসড়ায় আরও জানানো হয়েছে, নয়া বদলের লক্ষ্য হল কর্মক্ষেত্র এবং সামাজিক চাহিদা অনুযায়ী পাঠক্রম এবং কোর্স তৈরি করা। এর ফলে বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে গবেষণা করার সুযোগ পাবে শিক্ষার্থীরা, যা দু'তরফেই লাভজনক হবে।

ইউজিসির চেয়ারম্যান জানিয়েছেন, 'এর ফলে শ্রেণিকক্ষে আসল কর্মক্ষেত্রের সুবিধা এবং অভিজ্ঞতা পাবে পড়ুয়ারা। অন্যদিকে প্রশিক্ষণপ্রাপ্ত স্নাতকদের দক্ষতাকে কাজে লাগিয়ে লাভ পাবে সমাজ ও বাস্তব কর্মক্ষেত্র।' সব মিলিয়ে নয়া পরিবর্তন পড়ুয়া ও সমাজ উভয়ের জন্যই লাভজনক হবে বলে আশাবাদী ইউজিসি।

মমতা যেন মনমোহনের মতই বলছেন, তৃণমূল শুনতে পাচ্ছে কি?


```